না ফেরার দেশে চলে গেলেন ফিফার সাবেক প্রেসিডেন্ট জোয়াও হ্যাভেলাঞ্জ। শ্বাস জনিত কারণে ব্রাজিলে রিও ডি জেনেরিওর হাসপাতালে আজ মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স ছিল ১০০ বছর।
৭ম প্রেসিডেন্ট হিসেবে হিসেবে তিনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হন হ্যাভেলাঞ্জ। সাঁতার এবং ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
তিনি একাধারে ব্যবসা ও আইন পেশাতেও রেখেছেন দক্ষতার ছাপ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির সদ্যস্য পদেও ২০১১ সাল পর্যন্তও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন কয়েছেন এই ব্রাজিলিয়ান। 







