চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন দূরদর্শনের পরিচিত মুখ নীলম শর্মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনের (ডিডি) জনপ্রিয় উপস্থাপক নীলম শর্মা মারা গেছেন। দীর্ঘ প্রায় দুই দশক ধরে ডিডিতে অনুষ্ঠান উপস্থাপনার কাজ করে গেছেন তিনি।

ইন্ডিয়া টিভি নিউজ জানিয়েছে, নীলম শর্মা ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দূরদর্শন পরিবার।

শনিবার এক টুইট বার্তায় দূরদর্শন নিউজ জানায়, প্রিয় নীলম শর্মার মৃত্যুতে দূরদর্শন গভীরভাবে শোকাহত। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে নীলম দূরদর্শনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Banglabid

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশনের (আইআইএমসি) ফেলো নীলম শর্মার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসাদ স্যান্যাল ও সাধারণ সম্পাদক হর্ষেন্দ্র সিং বর্ধন এবং বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ইহসানূল করিম ও সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান। 

ভারতে টেলিভিশন উপস্থাপনার জগতে সুপরিচিত এক নাম হয়ে উঠেছিলেন নীলম। ১৯৯৫ সালে দূরদর্শনের সঙ্গে পেশাদার জীবন শুরু করেন তিনি। সেই থেকে একের পর এক দুর্দান্ত অনুষ্ঠান দিয়ে দর্শকদের মন জয় করে নেন।

তার উপস্থাপনায় ‘তেজস্বিনী’ ও ‘বড়ি চর্চা’ তুমুল জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এ দু’টি অনুষ্ঠান সাধারণ ভারতের সাধারণ মানুষের কাছে নিয়ে যায় নীলমকে। সদাহাস্যময় এ উপস্থাপকের সবচেয়ে বড় গুণ ছিল সহজেই দর্শকদের আপন করে নেওয়া।

Reneta

বিশেষ অবদানের জন্য তাকে ‘নারীশক্তি’ সম্মানে ভূষিত করা হয়। গত ৮ মার্চ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নীলমের হাতে এই সম্মাননা তুলে দেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরপুরের বস্তিতে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি

পরবর্তী

কন্ডিশনিং ক্যাম্পে নতুন মুখের ছড়াছড়ি

পরবর্তী

কন্ডিশনিং ক্যাম্পে নতুন মুখের ছড়াছড়ি

স্পর্শকাতর ঘটনার বিচারে এত বিলম্ব কেন?

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT