চলন্ত বিমানেই মারা গেছেন যুক্তরাষ্ট্রের এক পাইলট। ফিনিক্স থেকে বোস্টনে যাওয়ার পথে মারা যান তিনি। তবে সহকারী পাইলটের দৃঢ়তায় কোনো অঘটন ঘটেনি।
মধ্যরাতে বিমান ছাড়ার কিছুক্ষণ পর অসুস্থ অনুভব করেন পাইলট। এরপরই বিমান নিয়ন্ত্রণের দায়িত্ব দেন সহকারী পাইলট। তবে বোস্টনে অবতরণের আগেই মারা যান প্রধান পাইলট।
এই ধরনের ঘটনায় যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন বিমান সংস্থার মুখপাত্র মাইকেল মুর। তিনি বলেছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ককপিঠে সবসময়ই আমাদের একাধিক দক্ষ পাইলট থাকেন।
মৃত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তার সহকর্মী ও মার্কিন বিমান সংস্থা।







