চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত ট্রেনের নিচে অক্ষত এক বছরের শিশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

অবিশ্বাস্য না বলে আর উপায় কি! ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে রক্ষা পেল সাহিবা নামের ভারতের ১ বছর বয়সী শিশু। 

শরীরের উপর দিয়ে পুরো একটি ট্রেন চলে যাওয়ার পরও একটি আঁচও লাগেনি তার গায়ে। ঘটনাটি ঘটেছে আগ্রার কাছাকাছি মাথুরা জংশনে।

প্ল্যাটফর্মে মায়ের কোল থেকে হঠাৎ ট্রেন লাইনের মাঝে পড়ে গিয়েছিল শিশুটি। সেখান থেকে তাকে তোলার আগেই তার উপর দিয়ে চলে যায় আগ্রা হয়ে বিশাখাপত্তমগামী সমতা এক্সপ্রেস।

ট্রেনের চাকার মাত্র এক ইঞ্চি ব্যাবধানের ছিল শিশুটির শরীর। কোনক্রমে সামান্য নড়লেই অবস্থা ভয়াবহ হতে পারত। কিন্তু বেঁচে গেছে শিশুটি।

ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায় শিশুটি একদম ঠিকঠাক আছে। কিন্তু তাকে ঘিরে হঠাৎ কান্না জুড়ে দেয় সবাই।

অপেক্ষারত যাত্রীদের বিস্ময়ের ঘোর যেন কাটছিল না ।

Reneta

শিশুটির বাবা সনু বলেন , আমরা ট্রেন থেকে নেমে হাটা শুরু করেছিলাম। কিন্তু অনেক ভিড় ছিল । হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে আমার স্ত্রীর কোল থেকে সে পড়ে যায়’।

আসিফ খান নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমি নাগপুরগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় শিশুটিতে পড়ে যেতে দেখি। ভাবতেও পারি নি সে বেঁচে যাবে।

মথুরা স্টেশনের হাউজ অফিসার সি বি প্রসাদ বলেন, ‘ এটাকে অলৌকিক ছাড়া আর কি-ই বলা যায়!’

বিস্তারিত ভিডিও দেখুন টাইমস অব ইন্ডিয়ার ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতশিশুসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলি স্যাটেলারদের জন্য ইইউ’র দুঃসংবাদ

মে ১৪, ২০২৬

ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন

মে ১৪, ২০২৬

বিভিন্ন প্রকার নদীর মাছের বাজার চাঁদপুর লালপুর ঘাট

মে ১৪, ২০২৬

৮ গোলের রোমাঞ্চে মেসির জোড়া, প্রত্যাবর্তনে দুর্দান্ত জয় মিয়ামির

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আগের তুলনায় আরও শক্তিশালী হবে: ট্রাম্প

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT