চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা পাঁচ প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১১, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শেষ লগ্নে দাঁড়িয়ে। ফাইনালে লিভারপুল বনাম টটেনহ্যাম। এ মৌসুমের দীর্ঘ পথচলায় এমন অনেক ম্যাচ হয়েছে যা রীতিমতো নাটকীয় বা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প বলা যেতে পারে। ইউরোপ সেরার ইতিহাসে আর কোনো মৌসুমে এতোগুলো কামব্যাকের ম্যাচ দেখা যায়নি।

লিভারপুল-বার্সেলোনা (সেমিফাইনাল)
প্রথমপর্বে ঘরের মাঠে মেসির ম্যাজিক ফ্রি-কিকে তিন গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা। সেই ম্যাচে বেশ নজরকাড়ে লিভারপুল। কিন্তু গোলের খাতা সেদিন খুলতে পারেনি। ফুটবল বিশেষজ্ঞদের মতে লিভারপুলের পক্ষে সম্ভব ছিল না ঘরের মাঠে ওই ব্যবধান কমিয়ে ফাইনালে যাওয়ার। কিন্তু দ্বিতীয় লেগে প্রথম থেকেই ফুল ফোঁটাতে শুরু করে অলরেডরা। দেখে মনে হয়নি সালাহ, ফিরমিনোরা অনুপস্থিত ছিলেন ম্যাচে। উল্টোদিকে তেমনই ফ্লপ ছিলেন মেসি-সুয়ারেজরা। বাকিটা ইতিহাস।

টটেনহ্যাম-আয়াক্স (সেমিফাইনাল)
প্রথম লেগে ঘরের মাঠে আয়াক্সের বিরুদ্ধে হেরে যায় লন্ডনের ক্লাবটি। বিপক্ষে থাকা আয়াক্স চলতি মৌসুমে আলোড়ন ফেলে দেয়া দল। রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে এতদূর এসেছে। ফলে ঘরের মাঠে দ্বিতীয় লেগে তারা দাপিয়ে শুরু করবে সেটাই ছিল স্বাভাবিক। তেমনই হয়, প্রথমার্ধে দুই গোল করে ফেলে ডাচ দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো চিত্রবদল। টটেনহ্যাম জার্সিতে অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক সেরে অ্যাওয়ে গোলের বিচারে দলকে ফাইনাল নিয়ে যান ব্রাজিলিয়ান লুকাস মৌরা।

ম্যানইউ-পিএসজি (শেষ ১৬)
চলতি বছর বেশ টালমাতাল অবস্থায় কেটেছে ম্যানইউর। হোসে মরিনহোকে সরিয়ে কোচ করা হয় ওলে গানারকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে তাদের সামনে ছিল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে প্রথম লেগে দু’গোলে হেরে যায় ম্যানইউ। অনেকেই ভেবেছিল ম্যানইউর পক্ষে আর সম্ভব নয় পরের রাউন্ডে যাওয়া। কিন্তু বাইরের মাঠে অনেক উজ্জ্বল ছিল ম্যানইউ। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় রেড ডেভিলরা। গোল করে দলকে পরবর্তী রাউন্ডে নিয়ে যান মার্কাস র‍্যাশফোর্ড।

জুভেন্টাস-অ্যাটলেটিকো মাদ্রিদ (শেষ ১৬)
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে দাপট থাকলেও, গোল ছিল না রোনালদোর। অন্যদিকে চাপে রাখলেও গোল পাচ্ছিল না অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে দু’গোলের ব্যবধানে অনেকটাই এগিয়ে থাকে সিমিওনের দল। চাপ বেড়ে যায় জুভেন্টাসের। তবে দলে যখন রোনালদোর মতো খেলোয়াড় থাকেন, তখন চিন্তা কিসের? তুরিনে ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকের সামনে দাঁড়াতেই পারেনি অ্যাটলেটিকো। টুর্নামেন্টের ইতিহাসে নিজের অষ্টম হ্যাটট্রিক করেন সিআর সেভেন।

আয়াক্স-রিয়াল মাদ্রিদ (শেষ ১৬)
টুর্নামেন্টের শুরুতে আয়াক্সকে নিয়ে বাজি ধরার মতো তেমন কিছু ছিল না। পুরো দলটাই তরুণ। সেই তরুণরাই পরে বাজিমাত করে। রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে হেরে যায় আয়াক্স। ফলে দ্বিতীয় লেগে রিয়ালের মাঠে আয়াক্স দাপিয়ে খেলবে তেমনটা ভাবেননি বিশ্লেষকরা। কিন্তু হয়েছে সেটাই। শুরু থেকে চাপ বাড়িয়ে গোল পেয়ে যায় আয়াক্স। শেষদিকে রিয়াল চাপ তৈরি করে গোল পেলেও, দু’লেগ মিলিয়ে পরের রাউন্ডে চলে যায় ডাচ দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হজযাত্রীদের জন্য সুখবর, বিমান টিকিটের দাম কমাল সরকার

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত অভিবাসন ফি কমাতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT