চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসে নেটফ্লিক্সে আসছে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে আসছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। চলতি মাস থেকেই ১১ নির্মাতার আলোচিত এই ছবিটি স্ট্রিমিং করা যাবে বলে জানিয়েছেন এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রগুলো নিয়ে কাজ করছেন আবু শাহেদ ইমন। তিনি বলেন, সারা বিশ্বে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা ১৫ কোটিরও বেশি (প্রায় ১৬ কোটি)। এই বিশালসংখ্যক দর্শকের সামনে এরআগে ইমপ্রেস থেকে সরাসরি নেটফ্লিক্সে স্থান করে নিয়েছিলো ‘কমলা রকেট’। তারই ধারাবাহিকতায় এবারও ইমপ্রেস থেকেই নেটফ্লিক্সের মতো প্লাটফর্মে যাচ্ছে ছবিটি। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। শুধু তাই নয়, এটা বাংলাদেশের নতুন নির্মাতাদের জন্যও আশার খবর।

কোন দিন থেকে ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিমিং করা যাবে সেটা না বললেও ইমন জানালেন, ডিসেম্বর থেকেই ছবিটি স্ট্রিমিং করা যাবে।

১৫ নভেম্বর দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইতি, তোমারই ঢাকা’। বর্তমানে রাজধানীর যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে চলছে ছবিটি।

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর গেল এক বছর ধরে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, সুমি, শেহতাজসহ আরও অনেকে।

Reneta

১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীর আহসানতামিম নূরনুসরাত ইমরোজ তিশানুহাশ হুমায়ূনফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনমোস্তফা মনোয়াররওনক হাসানরবিউল আলমরাহাত রহমানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজশ্যামল মাওলাসালেহ সোবহানসৈয়দ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT