চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্র পরিবারের দাবী মেনে শিগগির ই-টিকেটিং চালু করতে যাচ্ছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্র পরিবারের দাবী মেনে শিগগির বাংলা চলচ্চিত্রে ই-টিকিটিং ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। 

সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠানে তিনি এমনটা জানান। এ সময় তারানা হালিম বলেন, তথ্য মন্ত্রণালয় এদেশের সংস্কৃতির উন্নয়নের জন্য অবাধে কাজ করে যাচ্ছে। তথ্য মন্ত্রণালয় যে কাজগুলো করছে তা নিবরে বিপ্লব ঘটিয়ে দেয়ার মতো।

ই-টিকিটিং নিয়ে তারানা হালিম বলেন, চলচ্চিত্র পরিবার দাবী করেছিল ই-টিকেটিং। তাদের প্রতি শ্রদ্ধা রেখে ইতিমধ্যে আমরা বিষয়টি নিয়ে মিটিং করেছি। চলচ্চিত্রকে দুর্নীতি মুক্ত করতে এবং প্রদর্শক, পরিবেশকদের বাঁচাতে শিগগির ই-টিকেটিং চালু করতে যাচ্ছি। পাশাপাশি বিটিভির ডিজিটালিজেশন চালুর জন্য এরইমধ্যে  একটি প্রকল্প শুরু হয়েছে। বিটিভির অনুষ্ঠান একেবারে আধুনিক করা হচ্ছে। পাশাপাশি বিটিভি থেকে পুরস্কার প্রদান চালু করতে যাচ্ছি।

Banglabid

সরকারিভাবে তথ্য মন্ত্রণালয় থেকে প্রতিবছর চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদান করা হয়। সেখানে আগামীবার থেকে শিক্ষানবিশ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাবেন। অনুদানের ক্যাটাগরিতে শিক্ষানবিশ নির্মাতাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪, সাংবাদিক সহায়তা ও ভাতাপ্রদান নীতিমালা ২০১২, চলচ্চিত্র নির্মাণ নীতিমালা, কেবল নেটওয়ার্ক লাইসেন্স পরিচালনার নীতিমালার কাজ করেছি।

এছাড়া কিছুদিন আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, শিক্ষানবিশ নির্মাতাদের চলচ্চিত্র এখন থেকে অনুদানের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, নির্মিত হচ্ছে তথ্য ভবন। গঠিত হচ্ছে তথ্য কমিশন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমতো অনুদানের ছবির অর্থ বৃদ্ধি করা হয়েছে।

Reneta

তারানা হালিম বলেন, ১০৫ একর জমির উপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। এছাড়া চলচ্চিত্র শিল্পের সকল সুবিধা প্রদানের জন্য একটি অনুরোধ পত্র বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেখানে উল্লেখ করেছি, চলচ্চিত্রকে শিল্পের সকল সুবিধা প্রদানের জন্য।

‘জ্যাম’ ছবির মহরতে তারানা হালিম ছাড়াও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। সেখানে আরও উপস্থিত ছিলেন মান্নাপত্নী শেলি মান্না, কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য প্রতিমন্ত্রীতারানা হালিমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলি আর্টিজানের চার্জশিট হলো, সাগর-রুনি হত্যা মামলার কবে?

পরবর্তী

‘পরিস্থিতি অনুযায়ী খেলাই সবচেয়ে বড় পাওয়া’

পরবর্তী

‘পরিস্থিতি অনুযায়ী খেলাই সবচেয়ে বড় পাওয়া’

আইফোন

সরকারি অ্যাপের কারণে ভারতে নিষিদ্ধ হতে পারে আইফোন!

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT