জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল। এদিনকে উপলক্ষ্য করে এফডিসি, শিল্পকলায় থাকছে পৃথক পৃথক আয়োজন। আর এই বিশেষ দিনে প্রতিবারের মতো চ্যানেল আইয়েও থাকছে দিনভর নানা ধরণের আয়োজন।
চ্যানেল আই চেতনা চত্বর থেকে সকাল সাড়ে ৭টায় সরাসরি প্রচার হবে চলচ্চিত্র, টেলিভিশনের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নিয়মিত আয়োজন ‘গানে গানে সকাল শুরু’-এর বিশেষ পর্ব।
ঢালিউডের ইতিহাসে একটি সাড়া জাগানো চলচ্চিত্র ‘রূপবান’। সকাল ১১টা ৫ মিনিটে দর্শক দেখবে নির্মাতা অরুণ চৌধুরীর উপস্থাপনায় সিনেমাটি নিয়ে বিশেষ আয়োজন ‘বিশেষ ২৫ মিনিট’।
সাড়ে ১১টায় প্রচার হবে সেহাঙ্গল বিপ্লবের প্রযোজনায় বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘বিএফডিসি : চলচ্চিত্রের বসতবাড়ি’।
দুপুর সাড়ে ১২টায় থাকছে অনন্যা রুমার প্রযোজনায় নিয়মিত আয়োজন ‘তারকা কথন’। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক আলমগীর।
এছাড়া দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদ পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’।








