চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র উৎসবে আনন্দ-বেদনার ‘শাটল ট্রেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

শনিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের। শুরুর দিনে বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হয়েছে অরুণ চৌধুরীর ‘মায়াবতী’। একই বিভাগে উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় দেখানো হবে প্রদীপ ঘোষের ‘শাটল ট্রেন’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ‘শাটল ট্রেন’ নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। শাটল ট্রেনকে কেন্দ্র করেই রচিত হয় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি, কান্না বা প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার মহাকাব্য। আর এই মহাকাব্যের কিছু সময়, কিছু ঘটনা আর অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। যা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সৌজন্যে দেখতে পারবেন দর্শকরা।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে দেখানো হবে ছবিটি। প্রদর্শনীতে নির্মাতা প্রদীপ ঘোষসহ উপস্থিত থাকবেন ছবির কলাকুশলীরাও।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গণ-অর্থায়নে এ চলচ্চিত্রটি দেশের প্রথম কোন বিশ্ববিদ্যালয়কে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাই শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের ছবিটি দেখার আহ্বান জানান নির্মাতা।

চলচ্চিত্রটিতে মোট আটটি মৌলিক গান রয়েছে। গানগুলোর কথা সুর এবং কণ্ঠ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে অভিনয়ও করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে আগামি ১৯ জানুয়ারি পর্যন্ত আরো যে ছবিগুলো দেখানো হবে: এন রাশেদ চৌধুরী পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘চন্দ্রাবতী কথা’, আশরাফ শিশিরের বহুল আলোচিত চলচ্চিত্র ‘আমরা একটি সিনেমা বানাবো’, ফরিদ আহমেদে ‘টিউনস অব নস্টালজিয়া’, মাসুদ পথিকের ‘মায়া’, প্রসুন রহমানের ‘নিগ্রহকাল’ এবং তানিম রহমান অংশুর ‘ন ডরাই’।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র উৎসবপ্রদীপ ঘোষলিড বিনোদনশাটল ট্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT