চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে কে বিড়াল, কে লেজ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

শাকিব খান-ববি’র ৫ম ছবির মহরত অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেছেন, ‘ইন্ডাস্ট্রিতে লেজ বিড়ালকে নাড়াচ্ছে, এটি অশুভ।’ তিনি প্রযোজক-পরিচালককে চলচ্চিত্রের বিড়াল এবং শিল্পীদের লেজ উল্লেখ করে বলেছেন, ‘ আমি গুড ফর নাথিংদের উদ্দেশ্যে বলছি, বিড়াল নাড়ানোর শক্তি কিন্তু লেজের বেশিক্ষণ থাকে না। লেজ দিয়ে বিড়াল নাড়িয়ে আমাদের টেকনিশিয়ানদের ক্ষতি করবেন না। ’।

বক্তব্যের সময় দর্শক আসনে শাকিব খান, নায়িকা মৌসুমী, পরিচালক কাজী হায়াৎ উপস্থিত ছিলেন। তারা এ বিষয়ে কোন মন্তব্য করেননি। তবে দৃশ্যত তাদের বিব্রত দেখা যায়। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বুধবার বলেছেন, ‘আমি গতকাল থেকে শুটিং করছি। এখনও শুনিনি এ বিষয়ে। বিষয়টি জেনে এ বিষয়ে আপনাকে মন্তব্য করব।’

বক্তব্য শেষে চ্যানেল আই অনলাইনকে আবদুল আজিজ বলেন, ‘আমি কি মিথ্যা বলেছি কিছু? প্রযোজক আর পরিচালক ছাড়া চলচ্চিত্র কী থাকে? তারা মাথা বা পুরো শরীর। বাকী যেটা থাকে সেটা তো লেজই থাকে নাকি? আর ভালো লেজ তো বিড়াল নাড়ানোর চেষ্টা করেনা। আমার এ কথা খারাপ লেজেদের জন্য যারা ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। টেকনিশিয়ানদের বেকার করছে।’

মঙ্গলবার রাজধানীর গুলশানে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট প্রযোজিত রাশেদ রাহার পরিচালনায় ‘নোলক’ চলচ্চিত্রের ঘোষণা আসে। যা প্রযোজক এবং পরিচালকের প্রথম ছবি। ছবিটির প্রায় পুরো অংশের শুটিং হবে ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে।

মহরতে অতিথি হিসেবে আসা প্রযোজক এবং চলচ্চিত্র ফোরাম নেতা আবদুল আজিজ বলেন, ‘একটি ছবির প্রধান দুই ব্যক্তি হলেন প্রযোজক ও পরিচালক। তবে শিল্পীরা ভাববেন না, তৃতীয় ব্যক্তি হিসেবে আপনাদের কথা বলব! কারণ আমি যদি চলচ্চিত্রকে একটি বিড়ালের সঙ্গে তুলনা করি তাহলে পরিচালক ও প্রযোজক হচ্ছে বিড়াল আর শিল্পীরা হচ্ছেন লেজ। আমরা সব সময় দেখেছি বিড়াল লেজ নাড়ায়, কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে লেজ বিড়ালকে নাড়াচ্ছে! এটা অশুভ।’

বিস্তারিত দেখুন ভিডিওতে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল আজিজজাজনোলক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT