চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের উন্নয়নে পাশে থাকবে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্রে নানা সমস্যা দূর করার জন্য তৎপর প্রযোজক ও পরিবেশক সমিতি। এরইমধ্যে নানা পদক্ষেপ নিয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় সংগঠনটির নির্বাহী কমিটির নেতারা সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

বৈঠক শেষে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, প্রযোজক সমিতির পক্ষ থেকে সিনেমা নির্মাণে বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ চাওয়া হয়েছে। চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করা হয়েছে ২০১২ সালে। কিন্তু এখন পর্যন্ত শিল্পের যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা তার কোনোটিই পাইনা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের কথা মনযোগ দিয়ে শুনেছেন এবং এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গেও কথা হয়েছে জানিয়ে খসরু বলেন, ‘গভর্নর সাহেব আমাদের সমস্যার কথা শুনেছেন এবং তথ্য মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি আমরা কী কী চাই তা চিঠি আকারে দিতে বলেছেন। মন্ত্রণালয় থেকে জানালে অবশ্যই তা বিবেচনা করবেন।’

যদিও এর আগে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রযোজক সমিতি বসেছে। এ বিষয়ে খসরু বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হবে। তারা বিচার বিবেচনা করে সব ঠিক করবেন। সবশেষ এ চিঠি যাবে বাংলাদেশ ব্যাংকে। আমরা তথ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সবকিছু মোটামুটি গুছিয়ে এনেছি।’

আপনারা কী কী সুবিধা চান?- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এখানে কেউ সিনেমা হল নির্মাণের সরঞ্জাম ও ক্যামেরা আমদানি করতে চাইলে ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কর দিতে হয়। অথচ শিল্প হিসেবে আমরা এটা পাওয়ার কথা ২ থেকে ৩ শতাংশ করে। এছাড়া সিনেমা নির্মাণ করতে চাইলে কোন ঋণ পাই না। সিনেমা নির্মাণের জন্য আমাদের স্বল্প সুদে ঋণ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কত টাকা ঋণ আমরা পাব তার কোনো লিমিট চাই না। ধরেন কেউ একজন আন্তর্জাতিক মানের সিনেমা হল বানাবেন। তার দরকার ১০ কোটি টাকা, তাকে আপনি দিলেন ৩ কোটি। সে তো ওই টাকা দিয়ে কিছুই করতে পারবে না। আয়ও হবে না ঠিক মতো। ফলে ঋণের কিস্তি দিতে পারবে না।’

‘ঋণের অংক যেন সিনেমার প্রযোজক, পরিচালক কিংবা এ খাতের বিনিয়োগকারীর চাহিদা অনুযায়ী হয় এবং এর সুদের অংক যেন কখনই ২ শতাংশের বেশি না হয়। সেইসঙ্গে এ টাকা পরিশোধের মেয়াদ যেন কমপক্ষে ৮ থেকে ৯ বছর হয়। এমনটাই চাওয়া প্রযোজকদের।’- জানালেন খসরু।

চলচ্চিত্রে মন্দার কারণে ২০১০ সালের একে ‘শিল্প’ হিসেবে ঘোষণার দাবি করা হয়। সে দাবি অনুযায়ী ২০১২ সালের ৩ এপ্রিল মেনে চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঘোষণা অনুযায়ী ২৪ এপ্রিল শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। যাতে বলা হয়েছিল অন্যান্য শিল্পের মতোই চলচ্চিত্রও সুযোগ-সুবিধা পাবে।

ট্যাগ: প্রযোজক সমিতিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পরবর্তী

দিল্লিতে সংঘর্ষ লুটপাটের সঙ্গে নিহতের সংখ্যা বাড়ছে

পরবর্তী
সংঘর্ষ

দিল্লিতে সংঘর্ষ লুটপাটের সঙ্গে নিহতের সংখ্যা বাড়ছে

বিডিআর বিদ্রোহে প্রকৃত অপরাধীদের এখনো বিচার হয়নি: খন্দকার মোশাররফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT