চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরকিতে চঞ্চল, জি-ফাইভে মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২১
বিনোদন
A A
দুই অভিনেতার মুখের ছবি, একটির চোখের কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ছে ওটিটির দাপট। প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পাক বা না পাক, নিয়মিত বিরতিতে ওটিটিতে আসছে দেশীয় কন্টেন্ট। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত থেকে দর্শক দেখতে পারছেন দেশের দুই তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম অভিনীত দুটি আলাদা কন্টেন্ট!

একটি স্ট্রিমিং হচ্ছে দেশীয় প্লাটফর্ম চরকিতে, এবং অন্যটি ভারতীয় প্লাটফর্ম জি-ফাইভে। এরমধ্যে চরকির জন্য চঞ্চল চৌধুরী অভিনীত ‘মুন্সিগিরি’ নামে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, আর মোশাররফ করিমকে নিয়ে জে-ফাইভের জন্য ‘দ্য ব্রোকার’ বানিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

মুন্সিগিরি ওয়েব ফিল্মটি শিবব্রত বর্মনের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস থেকে নির্মিত। দেশীয় গোয়েন্দাভিত্তিক এই ফিল্মটির দৈর্ঘ্য ৮৫ মিনিট। পুরোদস্তুর পুলিশের একজন গোয়েন্দা চরিত্র মাসুদ মুন্সি হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। যিনি একজন সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্তে দায়িত্বরত। মৃত্যু রহস্য ঘাটতে গিয়ে নানামুখি জটের মুখে পড়েন চঞ্চল।

Banglabid

‘মুন্সিগিরি’তে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, পূর্ণিমা, আহসান হাবিব নাসিম, শবনম ফারিয়া প্রমুখ। বৃহস্পতিবার রাত ৮টায় চরকিতে মুক্তির পর ‘মুন্সিগিরি’ নিয়ে দর্শকদের মিশ্রপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই অমিতাভ রেজা-চঞ্চল জুটির কাজটি দেখে হতাশ হয়েছেন। আবার অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন গোয়েন্দা গল্প নির্মাণের প্রশংসাও করেছেন।

অন্যদিকে জি-ফাইভে মুক্তি পাওয়া মোশাররফ করিম অভিনীত ‘দ্য ব্রোকার’ প্রশংসা পাচ্ছে দর্শকের কাছে। বিশেষ করে এই কন্টেন্টটির গল্প এবং মোশাররফ-অর্ষার অভিনয়ের প্রশংসা করছেন সাধারণ দর্শক।

‘দ্য ব্রোকার’ মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটি দেশ-বিদেশে সবাই পছন্দ করবেন বলে আত্মবিশ্বাসী নির্মাতা আবু হায়াত মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাওটিটিচঞ্চল চৌধুরীচরকিজি-ফাইভড্রামামুন্সিগিরিমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

শনাক্তের হার ৩.৪৩, মৃত্যু ২১

পরবর্তী
একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার ৩.৪৩, মৃত্যু ২১

শাকিব খান নতুন রূপে নিজেকে ভেঙে, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে ভেঙে ‘গলুই’তে নতুন শাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT