৪৮ ঘণ্টারও বেশি সময় মৃত্যুর সাথে লড়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফারজাতুল আলম।
গত ১১ জানুয়ারি বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফারজাতকে অ্যাপোলো হসপিটালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর মারাত্মক হন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা শামীমা ইয়াসমিন ও তার বন্ধু ফারজাতুল আলম।
শামীমার মেরুদণ্ড ও বা’হাতের হাড় ভেঙেছে, মাথায়ও আঘাত আছে-তারপরেও তার অবস্থা তুলনামূলক স্থিতিশীল। তবে ফারজাতুলের অবস্থা ছিলো ভয়ংকর সংকটাপন্ন।
ছাত্র সংগঠনটিতে তাদের দুজনের ঘনিষ্টজনদের দাবি, হানিফ পরিবহনের একটি বাস উল্টো লেনে চলতে গেলে ওই দুর্ঘটনা ঘটে।







