চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ বর্ষে চ্যানেল আই অনলাইন

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১২:০১ পূর্বাহ্ন ২০, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

আজকের সংবাদের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার সময় ফুরিয়েছে বহু আগেই। ইন্টারনেট ভিত্তিক তথ্য প্রযুক্তির যুগে পুরো বিশ্বই যখন মানুষের হাতের মুঠোয় তখন সময়ের সংবাদ সে সময়েই জানতে চায়।এক্ষেত্রে দ্রুত এবং সঠিক সংবাদের সমন্বয় করে একে একে তিন বছর পার করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে চ্যানেল আই অনলাইন।

কয়েকটি কম্পিউটার, একজোড়া মোবাইল ফোন আর কিছু তরুণ সংবাদকর্মীর সমন্বয়ে ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করা চ্যানেল আই অনলাইন আজ শুধু নিজেদের সংবাদকর্মীর হিসাবেই চারগুণ নয়, অনলাইন সাংবাদিকতায়ও এর প্রভাব বিস্তৃত বহুগুণে।

এ সময়ের মধ্যে যেমন নতুন নতুন বিভাগ চালু হয়েছে, তেমনি উন্নত হয়েছে সংবাদ পরিবেশনের ধরনও। সবার আগে নির্ভুল সংবাদ দেওয়ার সামর্থ্য অর্জনের পাশাপাশি  চ্যানেল আই অনলাইন এখন সমৃদ্ধ মাল্টিমিডিয়ার সব ধরনের কনটেন্টে।

ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমেও চ্যানেল আই অনলাইনের সরব উপস্থিতি নিজস্ব সমৃদ্ধ মাল্টিমিডিয়া কনটেন্ট নিয়ে।

বর্তমান সময়ে দ্রুত সংবাদ প্রকাশ করতে গিয়ে বিশ্বব্যাপী ভুল সংবাদ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে নিয়মিত। এক্ষেত্রে দ্রুততা না সঠিক বিষয়? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন পাঠকদের মনে, তখন চ্যানেল আই অনলাইনের উত্তর: আমরা দ্রুততার সঙ্গে সঠিক সংবাদ প্রকাশ করতে চাই। সবার আগে সংবাদ যদি দিতে নাও পারি তবু ভুল সংবাদ দেব না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান বলেন: সাংবাদিকতা হচ্ছে সত্য অনুসন্ধান এবং সেই সত্য তথ্য মানুষের কাছে ঠিকমত পৌঁছাতে হবে। এখন সময়ের গতিতে চলতে গিয়ে যদি সত্যকে আমি উৎসর্গ করি, যথার্থ তথ্য অনুসন্ধানের জন্য যে সময়ের প্রয়োজন সে সময় আমি না দেই তাহলে সে সাংবাদিকতা সত্যানুসন্ধানী সাংবাদিকতা হলো না। সেটা মানসম্মত সাংবাদিকতাও হবে না।

Reneta

সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং মূল বিষয় নিয়ে বিশেষজ্ঞদের এ মতামতের কতটা প্রতিফলন ঘটে চ্যানেল আই অনলাইনের সংবাদে? এমন প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনের সম্পাদক এবং চ্যানেল আই’র সিএনই জাহিদ নেওয়াজ খান বলেন: চ্যানেল আই অনলাইন কোনো বিষয়ে কাভার করলে একদম আগাগোড়া কাভার করে। ঘটনা ঘটলেই আমরা সেটার গভীরে চলে যাচ্ছি। প্রতিদিনই যত ঘটনা ঘটছে সেটা নিয়ে আমরা একটা রিসার্চ করি যে, কোন নিউজটা আমরা গ্রহণ করবো, কোন খবরটার আরো ভেতরে যাবো আমরা।

‘‘আমরা দ্রুত খবর দেবো কিন্তু কোনভাবেই ভুল খবর দেবো না- এই মূল লক্ষ্যকে সামনে রেখে চ্যানেল আই অনলাইন শুধু টেক্সট নয়, ফোকাস করছে মাল্টিমিডিয়ায়ও। ভিডিও, সাউন্ড, গ্রাফিক্স, লাইভ সব নিয়েই কাজ করে যাচ্ছে পাঠক/দর্শকের সব ধরনের চাহিদার কথা মাথায় রেখে।’’

সাংবাদিকতার সব ধরনের নীতি-নৈতিকতা মেনে এবং যুগের চাহিদার কথা মাথায় রেখে মাল্টিমিডিয়া সাংবাদিকতাই যে চ্যানেল আই অনলাইনের মূল লক্ষ্য, সেই বিষয়টি তুলে ধরে এর প্রকাশক এবং চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন: এখন তো মাল্টিমিডিয়ার সময়, সবার হাতে হাতে স্মার্টফোন, অনলাইন এবং সোশ্যাল মিডিয়া। তাই বলে যে সেই গড্ডালিকা প্রবাহে আমরা মিশে গেছি তা নয়। সাংবাদিকতায় যে নীতি নৈতিকতা মেনে চলতে হয়, চ্যানেল আই অনলাইন সেই জায়গাগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে।

বিভিন্ন মহলে সমাদৃত চ্যানেল আই অনলাইনের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন দেশের সব অঙ্গনের বিশিষ্টজনেরা।

চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকেও এর পাঠক, দর্শক, শ্রোতা, শুভানুধ্যায়ী এবং কর্মীদের অভিনন্দন জানিয়েছেন জাহিদ নেওয়াজ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনলিড নিউজসাংবাদিকতা
শেয়ারTweetPin2

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT