চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩টি পৌরসভা এবং চতুর্থ ধাপে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।

পৌরসভা নির্বাচনে রাজশাহী বিভাগের পাবনা জেলার আটঘরিয়া পৌরসভায় মোঃ শহিদুল ইসলাম রতন, ঢাকা বিভাগের নরসংদীর রায়পুরা পৌরসভায় মোহাম্মদ মাহবুব আলম শাহীন এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভায় মোহাম্মদ ইসলাম মনোনয়ন পেয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউপিতে মোঃ আবুল হোসেন, বেংহারীবনগ্রামে মোঃ আবুল কালাম আজাদ (আবু), চন্দনবাড়িতে মোঃ নজরুল ইসলাম প্রধান, বোদা সদর ইউপিতে মোঃ মসিউর রহমান, সাকোয়ায় মোঃ হাফিজুর রহমান, পাঁচপীরে অজয় কুমার রায়, কাজলদিঘীকা লিয়াকগঞ্জে মোঃ আব্দুল মোমিন, বরশশীতে মোঃ মউর রহমান, মাড়েয়াবামনহাটে আবু আনছার মোঃ রেজাউল করিম, ময়দানদিঘীতে মোঃ আব্দুল জব্বার।

Reneta

আরো যারা মনোনয়ন পেয়েছেন তাদের রয়েছেন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউপিতে মোঃ দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউপিতে মোঃ মনিরুল হক, আখানগরে মোঃ রোমান বাদশাহ, আকচায় সুব্রত কুমার বর্মন, বালিয়ায় মোঃ নূর এ আলম ছিদ্দিকী, আউলিয়াপুরে মোঃ আতিকুর রহমান, চিলারংয়ে হৃষীকেশ রায় (লিটন), রহিমানপুরে মোঃ খেলাফত হোসেন, রায়পুরে মো: নূরুল ইসলাম, জামালপুরে এস এম এমদাদুল হক, মোহাম্মদপুরে মোঃ সোহাগ, সালন্দরে মোঃ মাহবুব আলম, গড়েয়ায় মোঃ রইছ উদ্দীন, রাজাগাঁওয়ে মোঃ খাদেমুল ইসলাম, দেবীপুরে মোঃ মোয়াজ্জেম হোসেন, নারগুনে মোঃ সেরেকুল ইসলাম, জগন্নাথপুরে মোঃ আলাউদ্দীন, শুখানপুখুরীতে মোঃ আনিছুর রহমান, বেগুনবাড়ীতে মোঃ বনি আমীন, রুহিয়া পশ্চিমে অনিল কুমার সেন ও ঢোলারহাটে সীমান্ত কুমার বর্মন (নির্মল)।

দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউপিতে মোঃ মকছেদুল গনি শাহ, ভেড়ভেড়ীতে মোঃ হাফিজুল হক, আঙ্গারপাড়ায়, গোলাম মোস্তফ, খামারপাড়ায় মোঃ সাজেদুল হক, ভাবকীতে মোঃ শফিকুল ইসলাম ও গোয়ালডিহিতে মোঃ আইনুল হক শাহ্।

কাহারোল উপজেলার ডাবর ইউপিতে সত্যজিৎ রায়, রসুলপুরে সঞ্জয় কুমার মিত্র, মুকুন্দপুরে এ কে এম ফারুক, তারগাঁওয়ে আবু সাহিন মোঃ মনোয়ারুজ্জামান, সুন্দরপুরে শরীফ উদ্দিন আহমেদ ও রামচন্দ্রপুরে মোঃ আতাউর রহমান।

বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউপিতে সত্যজিৎ রায়, পলাশবাড়ীতে মোঃ মোস্তাক আহাম্মদ সিদ্দিকী, শতগ্রামে মতিয়ার রহমান, পাল্টাপুরে মোঃ আবদুর রহমান, সুজালপুরে মহেষ চন্দ্র রায়, মোহাম্মদপুরে মোঃ ওয়াহেদুজ্জামান, সাতোরে মোঃ জাকির হোসেন, মোহনপুরে মোঃ তাইজুল ইসলাম ও মরিচায় মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার  পশ্চিম ছাতনাই ইউপিতে মোঃ আনোয়ারুল হক সরকার, বালাপাড়ায় মোঃ জহুরুল ইসলাম ভুঁইয়া, ডিমলা সদর ইউপিতে মোঃ আবুল কাসেম সরকার, নাউতারায় মোঃ সাইফুল ইসলাম খালিশা চাপানীতে মোঃ আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানীতে মোঃ মোজাম্মেল হক, পূর্ব ছাতনাইতে মোঃ আব্দুস ছাত্তার সরকার (বুলু)।

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউপিতে জিকো আহমেদ, কাশিরাম বেলপুকুরে মোঃ গোলাম রকিব সোহন, বাঙ্গালীপুরে মোঃ শাহাজাদা সরকার, বোতলাগাড়ীতে মোঃ আবদুল হাফিজ ও খাতামধুপুরে মোছাঃ হাসিনা বেগম।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউপিতে মোঃ আবু হেনা মোস্তফা জামাল সোহেল, গড্ডিমারীতে মোঃ আবু বক্কর সিদ্দিক, সিঙ্গিমারীতে মোঃ মনোয়ার হোসেন, টংভাঙ্গায়। মোঃ সেলিম হোসেন, সিন্দুর্ণায় মোঃ নুরুজ্জামান, পাটিকাপাড়ায় মোঃ মজিবুল আলম, ডাউয়াবাড়ীয় মোঃ মশিউর রহমান, নওদাবাসে এ কে এম ফজলুল হক, গোতামারীতে মোঃ মোজাম্মেল হক, ভেলাগুড়িতে মোঃ শফিকুল ইসলাম, সানিয়াজানে মোঃ আবুল হাসেম তালুকদার ও ফকিরপাড়ায় মোঃ নুরল ইসলাম।

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউপিতে মোঃ আতিয়ার রহমান, গোপালপুরে মোঃ শামছুল আলম, লোহানীপাড়ায় মোঃ ডলু শাহ্, কালুপাড়ায় মোঃ আব্দুল মান্নান সরকার, বিষ্ণুপুরে মোঃ ফিন্দিউল হাসান চৌধুরী, রাধানগরে মোঃ কামাল উদ্দিন, গোপীনাথপুরে মোঃ লুৎফর রহমান, রামনাথপুরে মোছাঃ মোহছিনা বেগম, মধুপুরে মোঃ নূর আলম ও দামোদরপুরে মোঃ আজিজুল হক সরকার।

গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউপিতে মোঃ মোহাইমিন ইসলাম, কোলকোন্দে মোঃ সোহরাব আলী, বড়বিলে মোঃ শহীদ চৌধুরী, গংগাচড়া সদর ইউপিতে মোঃ মাজহারুল ইসলাম লেবু, লক্ষীটারীতে মোঃ জুয়েল রানা, গজঘন্টায় মোঃ লিয়াকত আলী, মর্ণেয়ায় মোঃ মোছাদ্দেক আলী, আলমবিদিতরে মোঃ হারুন অর রশিদ ও নোহালীতে মোঃ আবুল কালাম আজাদ।

কুড়িগ্রাম জেলার  উলিপুর উপজেলার থেতরাই ইউপিতে মোঃ আব্দুল জলিল সরকার, দলদলিয়ায় মোঃ লিয়াকত আলী, দুর্গাপুরে মোঃ খায়রুল ইসলাম, পান্ডুলে মোঃ তহসীন আলী, বুড়াবুড়ীতে মোঃ আসাদুজ্জামান খন্দকার, ধরনীবাড়ীতে মোঃ আব্দুল গফফার, ধামশ্রেণীতে সিরাজুল হক সরকার, গুনাইগাছে মোঃ আব্দুর রউফ, বজরায় মোঃ রেজাউল করিম আমিন, তবকপুরে মোঃ মোখলেছুর রহমান, হাতিয়ায় মোঃ শায়খুল ইসলাম, বেগমগঞ্জে মোঃ আকতার হোসেন ও সাহেবের আলগায় লূৎফা বেগম প্রধান।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপিতে রবীন্দ্র নাথ কর্মকার, ছিনাইয়ে মোঃ সাদেকুল হক, রাজারহাটে মোঃ এনামুল হক, বিদ্যানন্দে মোঃ তাইজুল ইসলাম, উমরমজিদে মোঃ জহুরুল ইসলাম তালূকদার, নাজিমখানে মোঃ আব্দুল মালেক ও চাকিরপশারে মোঃ আব্দুস ছালাম।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজলার কামদিয়া ইউপিতে মোঃ মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, কাটাবাড়ীতে জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ, শাখাহারে মোঃ তাহাজুল ইসলাম, রাজাহারে মোঃ আঃ লতিফ সরকার, সাপমারায় মোঃ সামীম রেজা, দরবন্তে আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম, তালুককানুপুরে মোঃ মাসুদ রানা, নাকাইয়ে মোঃ মোকছেদুল আমীন, হরিরামপুরে মোঃ জাহিদুল ইসলাম মন্ডল, রাখালবুরুজে মোছা নুরজাহান বেগম, ফুলবাড়ীতে শান্তনু কুমার দেব, গুমানীগঞ্জে মানিক, কোচাশহরে মোঃ আবু সুফিয়ান মন্ডল, শিবপুরে মোঃ সেকেন্দার আলী মন্ডল, মহিমাগঞ্জে মোঃ রেজওয়ানুর রহমান ও শালমারায় মোঃ আনিছুর রহমান।

পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপিতে মোঃ মাহাবুবুর রহমান ও বরিশালে মোঃ শামীম মিয়া।

রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার জয়পুরহাট উপজেলার ধলাহার ইউপিতে মোঃ কোরবান আলী, দোগাছীতে মোঃ সামসুল আলম, ভাদসায় মোঃ ছরোয়ার হোসেন, মোহাম্মদাবাদে মোঃ আতাউর রহমান, পুরানাপৈলে মোঃ খোরশেদ আলম, আমদইয়ে মোঃ শাহানুর আলম সাবু, বম্বুতে মোল্লা শামসুল আলম, জামালপুরে মোঃ হাসানুজ্জামান মিঠু ও চকবরকতে মোঃ শাহজাহান।

বগুড়া জেলার কাহালু উপজেলার কাহালু সদর ইউপিতে মোঃ এনামুল হক (মিঠু), বীরকেদারে এস এম আকরাম হোসেন, মুরইলে মোঃ হারেজ উদ্দীন, কালাইয়ে মোঃ আজহার আলী, মালঞ্চায়, মোঃ আব্দুল হাকিম, নারহট্টে মোঃ রুহুল আমিন তালুকদার (বেলাল), পাইকড়ে মোঃ মিটু চৌধুরী ও জামগ্রামে মোঃ মনোয়ার হোসেন।

নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউপিতে মোঃ মখলেছুর রহমান (মিন্টু), ভাটগ্রামে মোঃ জুলফিকার আলী, ভাটরায় মোঃ মোরশেদুল বারী ও থালতামাঝগ্রামে মোঃ হাফিজুর রহমান। বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউপিতে মোঃ শফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ উপজেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউপিতে মোহাঃ আব্দুল খালেক, গোহালবাড়ীতে মোহাঃ ইয়াসিন আলী, দলদলীতে মোঃ আনিসুর রহমান ও জামবাড়ীয়ায় মোঃ পিয়ারুল ইসলাম।

নাচোল উপজেলার কসবা ইউপিতে মোঃ আজিজুর রহমান ও ফতেপুরে মোঃ ইসমাইল হক, নাচোলে মোঃ কাবুল হোসেন ও নেজামপুর মোঃ নজরুল ইসলাম।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউপিতে মোঃ আক্কাছ আলী প্রামানিক, ভোঁপাড়ায় মোঃ নাজিম উদ্দিন মন্ডল, বিশায় মোঃ মান্নান মোল্লা, হাটকালুপাড়ায় মোঃ আব্দুস শুকুর সরদার, কালিকাপুরে মোঃ নাজমুল হক প্রামানিক, মনিয়ারীতে মোঃ খায়রুল ইসলাম, পাঁচুপুরে মোঃ আফছার প্রামানিক ও সাহাগোলায় মোছাঃ শামসুন নাহার।

মহাদেবপুর উপজেলার মহাদেবপুর ইউপিতে মোঃ সাঈদ হাসান, রাইগাঁয় মোঃ আরিফুর রহমান সরদার, চান্দাশে এস এম নুরুজ্জামান, হাতুড়ে মোঃ মোশারফ হোসেন, সফাপুরে মোঃ ময়নুল ইসলাম, চেরাগপুরে শিবনাথ মিশ্র, ভীমপুরে মোঃ হাসান আলী মন্ডলে এনায়েতপুরে মোঃ মেহেদী হাসান মিঞা, উত্তরগ্রামে মোঃ বজলুর রশীদ ও খাজুরে মোঃ বেলাল উদ্দীন।

ধামইরহাট উপজেলার ধামইরহাট সদর ইউপিতে মোঃ কামরুজ্জামান, ইসবপুরে মোঃ মাহফুজুল আলম, আলোমপুরে মোঃ ওসমান গনী, আড়ানগরে মোঃ শাহজাহান আলীতে আগ্রাদ্বিগুনে মোঃ ছালেহ উদ্দীন, জাহানপুরে মোঃ গোলাম কিবরিয়া, খেলনায় মোঃ নাজমুল হোসেন ও উমারে মোঃ ওবায়দুল হক সরকার।

রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর ইউপিতে আলহাজ মোঃ শফিউল আলম, শলুয়ায় মোঃ আবুল কালাম আজাদ, সরদহে মোঃ হাসানুজ্জামান, নিমপাড়ায় মোঃ মনিরুজ্জামান, চারঘাটে মোঃ ফজলুল হক ও  ভায়ালক্ষিপুরে মোঃ আঃ মজিদ প্রাং।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউপিতে ডি এম বাবুল মনোয়ার, বাউসায় মোঃ শফিকুর রহমান ও আড়ানীতে মোঃ রফিকুল ইসলাম।

দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউপিতে মোঃ সাইফুল ইসলাম, কিসমতগণকৈড়ে মোঃ আবুল কালাম আজাদ, পানানগরে মোঃ আজাহার আলী, দেলুয়াবাড়ীতে মোঃ আহসান হাবিব, বালুকায় মোঃ আকতার আলী ও জয়নগরে মোঃ মিজানুর রহমান।

নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউপিতে এস,এম,মোফাজ্জল হোসেন, ডাহিয়ায় মোঃ মামুন সিরাজুল মজিদ, ইটালীতে মোঃ আরিফুল ইসলাম, কলমে মোঃ মইনুল হক চুনু, চামারী মোঃ রশিদুল ইসলাম, হাতিয়ান্দহে মোঃ মোস্তাকুর রহমান, লালোরে মোঃ নজরুল ইসলাম, শেরকোল, মোঃ লুৎফুল হাবিব, তাজপুরে মোঃ মিনহাজ উদ্দিন, চৌগ্রামে মোঃ জাহেদুল ইসলাম, ছাতারদিঘীতে মোঃ আব্দুর রউফ সরদার ও রামানন্দখাজুয়ায় মোঃ ইদ্রিস আলী।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুরে এস, এম, হাসেবুল হক (হাসান), গাড়াদহে মোঃ সাইফুল ইসলাম, পোতাজিয়ায় মোঃ আলমগীর জাহান, রুপবাটিতে মোঃ আব্দুল মজিদ মোল্লা, গালায় মোঃ আব্দুল বাতেন, বেলতৈলে সরকার মোহাম্মদ আলী, খুকনীতে মোঃ মুল্লুক চাঁদ, কৈজুরীতে মোঃ সাইফুল ইসলাম, নরিনায় মোঃ আবু শামিম ও জামালপুরে মোঃ সুলতান মাহমুদ।

চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুরে মোঃ জাহাঙ্গীর আলম, উমারপুরে মোঃ আব্দুর রাজ্জাক, খাষকাউলিয়ায় মোঃ আবু ছাইদ, বাঘুটিয়ায় মোঃ আবুল কালাম, স্থলে মোঃ নজরুল ইসলাম, ঘোরজানে মোঃ আকতারুজ্জামান সরকার ও খাষপুকুরিয়ায় মোঃ আবু দাউদ।

কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউপিতে মোঃ আঃ মালেক খাঁন, ঝাঐলে মোঃ আলতাফ হোসেন (ঠান্ডু), জামতৈলে মোঃ মোকবুল হোসেন ও রায়দৌলতপুরে মোঃ আঃ রশিদ আকন্দ।

পাবনা জেলার পাবনা সদর উপজেলার মালিগাছা ইউপিতে মোঃ উম্মাত আলী, দাপুনিয়ায় মোছাঃ আম্বিয়া খাতুন, মালঞ্চিতে মোঃ আব্দুল আলিম, দোগাছিতে মোঃ আলতাব হোসেন, হিমায়েতপুরে মোঃ মঞ্জুরুল ইসলাম, ভাঁড়ারায় মোঃ আবু সাঈদ খান, চরতারাপুরে রবিউল হক (টুটুল), আতাইকুলায় খোন্দকার আতিয়ার হোসেন, গয়েশপুরে মোঃ সামসুল মন্ডল ও সাদুল্লাপুরে মোঃ রইস উদ্দিন খাঁন।

আটঘরিয়া উপজেলার মাজপারায় মোঃ ইন্তাজ আলী খান, চাঁদভায় মোঃ সাইফুল ইসলাম, দেবোত্তরে আবু হামিদ মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, একদন্তে মোঃ মহসিন আলী মোল্লা ও লক্ষীপুরে আনোয়ার হোসেন।

ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউপিতে মোঃ নূর-উন-নবী মন্ডল, অষ্টমনিষায় সুলতানা জাহান, পার ভাঙ্গুড়ায় মোঃ হেদায়তুল হক ও দিলপাশারে অশোক কমার ঘোষ।

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গোপগ্রামে মোঃ আলমগীর হোসেন, শিমুলিয়ায় আব্দুল মজিদ খাঁন, জয়ন্ডীহাজরায় মোঃ আব্দুর রাজ্জাক, বেতবাড়ীয়া, মোঃ বাবুল আখতার, ওসমানপুরে মোঃ আনিচুর রহমান৷ জানিপুরে মোঃ হবিবর রহমান ও আমবাড়ীয়ায় মোঃ মনিরুজ্জামান বিশ্বাস, খোকসায় মোঃ আঃ মালেক ও  শোমসপুরে মোঃ বদর উদ্দিন খান।

কুমারখালী উপজেলার কয়া ইউপিতে সাদিয়া জামিল, শিলাইদহে মোঃ সালাহ্উদ্দীন খান তারেক, জগন্নাথপুরে শেখ ফারুক আজম, সদকীকে মিনহাজুল আবেদীন দ্বীপ, নন্দলালপুরে মোঃ নওশের আলী বিশ্বাস, চাপড়ায় মনির হাসান, বাগুলাটে মোঃ আজিজুল হক নবা, যদুবয়রায় মোঃ মিজানুর রহমান, চাঁদপুরে মোঃ সোহরাব উদ্দিন মিয়া, পান্টিতে মোঃ কামরুজ্জামান ও চরসাদীপুরে মোঃ তোফাজ্জল হোসেন।

চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউপিতে মোঃ আবুল কালাম আজাদ, মোমিনপুরে মোঃ আব্দুল্লাহ-আল মামুন, কুতুবপুরে আলী আহম্মেদ হাসানুজ্জামান ও পদ্মবিলায় মোঃ আলম।

ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউপিতে মোঃ শফি উদ্দীন আহমেদ, মধুহাটিতে মোঃ আলমগীর আজাদ, সাগান্নায় মোজাম্মেল হোসেন শেখ, হলিধানীতে মোঃ আবুল হাসেম, কুমড়াবাড়ীয়ায় মোঃ আশরাফুল ইসলাম, গান্নায় আতিকুল হাসান মাসুম, মহারাজপুরে আরিফ আহমেদ, পোড়াহাটিতে মোঃ শহিদুল ইসলাম হিরন, হরিশংকরপুরে আব্দুল্লাহ আল মাসুম, পদ্মাকরে সৈয়দ নিজামুল গনি, দোগাছিতে মোঃ ইসহাক আলী জোয়ার্দ্দার, ফুরসুন্দিতে মোঃ শহিদুল ইসলাম শিকদার, ঘোড়শালে মোঃ পারভেজ মাসুদ, কালীচরণপুরে কৃষ্ণ পদ দত্ত ও নলডাঙ্গায় মোঃ রেজাউল করিম।

যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগে মোঃ মফিজ উদ্দিন, সুন্দলীতে বিকাশ রায়, চলিশিয়ায় মোঃ মশিউর রহমান, পায়রায় মোঃ হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুরে মোঃ নাসির উদ্দীন, বাঘুটিয়ায় অর্জুন সেন, শুভরাড়ায় মোঃ ইদ্রিস আলী শেখ, সিদ্দিপাশা ইউপিতে খান, এ, কামাল হাচান।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুরে মোঃ আব্দুল হালিম মোল্যা, আমলসারে সেবানন্দ বিশ্বাস, শ্রীপুর সদরে মোঃ মসিয়ার রহমান, শ্রীকোলে কাজী তারিকুল ইসলাম, কাদিরপাড়ায় মোঃ লিয়াকত আলি বিশ্বাস, দ্বারিয়াপুরে আব্দুস সবুর, সবদালপুরে পান্না খাতুন ও নাকোলে হুমাউনুর রশিদ।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদীতে মোঃ আবুল কালাম আজাদ মিয়া, লাহুড়িয়ায় মোসাঃ ফাতেমা বেগম, শালনগরে মোঃ লাবু মিয়া, নোয়াগ্রামে মুন্সী জোসেফ হোসেন, লক্ষীপাশায় কাজী বনি আমীন, জয়পুরে মোঃ সাইফুল ইসলাম সুমন, লোহাগড়ায় নাজমিন বেগম, দিঘলিয়ায় নীনা ইয়াছমিন, মল্লিকপুরে মোঃ শহিদুর রহমান শহীদ, কোটাকোলে হাচান আল মামুদ, ইতনায় শেখ সিহানুক রহমান, কাশিপুরে মোঃ মতিয়ার রহমান।

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমায় বিধান রায়।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে মোঃ শমসের আলী ঢালী, নুরনগরে মোঃ বখতিয়ার আহমেদ, মুন্সীগঞ্জে অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনীতে ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়ায় গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুরে এস, এম, আতাউর রহমান, গাবুরায় জি, এম, শফিউল আযম লেনিন, কৈখালীতে জি, এম, রেজাউল করিম ও রমজান নগরে মোঃ শাহনুর আলম। তালা উপজেলার কুমিরায় শেখ আজিজুল ইসলাম।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউপিতে মুঃ সাইদুজ্জামান মামুন, ছোটবাইশদিয়ায় এ, বি, এম, আবদুল মান্নান, চালিতাবুনিয়ায় মুঃ জাহিদুর রহমান ও চরমোন্ডাজে এ. কে. সামসুদ্দিন।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপিতে মোঃ বাবুল মিয়া, টিয়াখালীতে সৈয়দ মশিউর রহমান, চাকামইয়াতে মোঃ হুমায়ন কবির।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোঃ শাহাজাদা তালুকদার, কাচিয়ায় আঃ রব কাজী, হাসাননগরে মোঃ আবেদ, টগবীতে মোঃ জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়ায় মোঃ আবুল কালাম, বড়মানিকায় জসিমউদ্দিন, কুতুবায় নজমুল আহাসান। তজুমুদ্দিন উপজেলার সোনাপুরে মেহেদী হাসান।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দিতে গাওসেল আলম খান (লাল), দুর্গাপাশায় মোঃ হানিফ তালুকদার ও নিয়ামতিতে মতিউর রহমান (বাদশা)। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশায় মোঃ দেলোয়ার হোসেন। হিজলা উপজেলার ধূলখোলায় এ কে এম জসীম উদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই শিশুর ভবিষ্যৎ বিবেচনায় পদক্ষেপের সুযোগ রেখেই রায়: হাইকোর্ট

পরবর্তী

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু

পরবর্তী

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT