নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ছয়দিনের ‘স্বর্ণকিশোরী জাতীয় কনভেনশন ২০১৫’ এর চতুর্থ দিনে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণে অংশ নিয়েছে ৬৪ স্বর্ণকিশোরী।
স্বাস্থ্য অধিদপ্তরে দিনব্যাপী চলা এ প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আলম তালুকদার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যারয়ের উপাচার্য অধ্যাপক নুর উন নবী, আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীসহ অন্যারা।
সেসময় কিশোরী স্বাস্থ্য, স্তন ক্যান্সার সচেতনতায় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয় স্বর্ণকিশোরীদের।
পরে সন্ধ্যায় চ্যানেল আই ভবনে ‘কিশোরীর জন্যে নিরাপদ হোক বিশ্ব শ্লোগানে ৬৪ স্বর্ণকিশোরীর উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন করেন মার্কিন ব্যান্ড ডেলা মে।






