দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে আপিলের চতুর্থ দিনে নির্বাচনে কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন অর্ধশতাধিক প্রার্থী। যাদের অধিকাংশই আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চান। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ সমর্থন দেখানোর বিধান বাতিলের দাবি জানিয়ে তারা বলছেন, এই সুযোগ নিয়ে নৌকার প্রার্থীরা মনোনয়নপত্র বাছাইয়ে প্রভাব রেখেছেন।







