চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থবার বিসিএল চ্যাম্পিয়ন রাজ্জাকের সাউথ জোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গলার কাঁটা হয়ে ঝুলে ছিলেন জাকির হোসেন। জয় হাতছানি দিলেও সাউথ জোনের শিরোপার পথে দাঁড়িয়ে তখন ইস্ট জোনের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেই কাঁটা উপড়ে ফেললেন মাহমুদউল্লাহ। পরে বাকিদের চটজলদি ফিরিয়ে ২০২০ বিসিএলের শিরোপা জিতল আব্দুর রাজ্জাকের সাউথ জোন। সাত আসরের চারটিতেই ট্রফির স্বাদ পেলো সাউথরা।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচদিনের ফাইনাল। কিন্তু খেলা শেষ চারদিনেই। চতুর্থদিনের শুরুতে মাত্র ১৪০ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট সাউথরা। প্রথম ইনিংসে পাওয়া ২১৩ রানের লিডের সঙ্গে এই রান যোগ হয়ে ইস্টের লক্ষ্য দাঁড়ায় ৩৫৪ রান।

হাতে পুরো পাঁচ সেশন থাকার পরও ইস্টের ব্যাটসম্যানরা খেলতে পারলেন সবে দুই সেশন। ২৪৮ রানে অলআউট হয়ে প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছে ১০৫ রানের জয়।

দুই উইকেট হাতে রেখে ১২৫ রানে দিন শুরু করা সাউথ বেশিদূর যেতে পারেনি মেহেদী হাসান ফিরে যাওয়া পর। ৪১ রান নিয়ে শুরু করা ডানহাতি অলরাউন্ডার আউট হওয়ার আগে করে গেছেন দলীয় সর্বোচ্চ ৫৩ রান।

ইস্টের দুই পেসার হাসান মাহমুদ ও আবু হায়দার রনি নিয়েছেন ৪টি করে উইকেট। আরেক পেসার রুয়েল মিয়ার শিকার ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত সাজঘরে ইস্টের দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুল। দলীয় ৩৩ রানে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েসও। মাহমুদুল হাসান ও আফিফ হোসেন ধ্রুবর ৮৫ রানের জুটি ভরসা দিলেও মেহেদী হাসান এসে ভাঙেন প্রতিরোধ। উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ৩১ রান করা আফিফকে।

পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৩৯ রান। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে যুব দলের সাবেক অধিনায়ক মাহমুদুল হাসানের লড়াই ভাঙেন ফরহাদ রেজা। ১৭ রানে ফেরেন তামিম।

পরে ফরহাদের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইস্টের সর্বোচ্চ সংগ্রাহক মাহমুদুল হাসান। ফেরার আগে করে গেছেন ১০৪ বলে ৮১ রান। শেষদিকে জাকির ৪২ করলেও একদিন আগেই ম্যাচ জিতে নেয় সাউথ জোন।

ট্যাগ: বিসিএল-২০২০লিড স্পোর্টসসাউথ জোন-ইস্ট জোন ফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT