চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থদিনে বইমেলায় ১১১টি নতুন বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

আজ ছিল অমর একুশে গ্রন্থমেলার ৪র্থ দিন। সোমবার বিকাল তিনটায় শুরু হয়ে মেলা চলে রাত নয়টা পর্যন্ত। মেলায় আজ নতুন বই এসেছে ১১১টি। গত শুক্র ও শনিবারের তুলনায় ভিড় ও বিক্রি ছিল কম। অনেক প্রকাশনী এখনো নতুন বই আনতে পারেনি। গত বছরের বই দিয়েই সাজিয়েছেন স্টল।

বিকাল চারটায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শহিদ রণদা প্রসাদ সাহা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিভা মুৎসুদ্দি। আলোচনায় অংশগ্রহণ করেন রমণীমোহন দেবনাথ, হেনা সুলতানা এবং আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম।

প্রাবন্ধিক বলেন, রণদা প্রসাদ সাহা দানবীর এবং সমাজকর্মী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। শিক্ষাবিস্তারে তাঁর প্রয়াস ব্যতিক্রমী এবং তৃণমূললগ্ন। নারীশিক্ষার প্রায়োগিকতায় তাঁর অবদান মৌলিক এবং সুদূরবিস্তৃত। সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন, বিশেষত উন্নত চিকিৎসা-প্রতিষ্ঠান তৈরির মধ্য দিয়ে তিনি সমাজের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার আধুনিক পরিসর নিশ্চিত করেছেন।

আলোচকবৃন্দ বলেন, উচ্চতর মূল্যবোধের অধিকারী রণদা প্রসাদ সাহার চরিত্রের ভেতরই বাঙালি মননের গুণাবলিসমূহ যথেষ্ট মাত্রায় ছিল আর সেটাই তাঁকে মানবসেবায় অনুরাগী করে তোলে। কষ্টসহিষ্ণুতা, সাহস ও কর্মনিষ্ঠাই ছিল তাঁর জীবনের পুঁজি। তিনি মানুষকে যা দিয়েছেন তা ভিক্ষা বা ঋণ হিসেবে নয়, বরং মানুষকে ভালোবেসে মানুষের প্রাপ্য হিসেবেই দিয়েছেন। তাঁর কর্মময় জীবন, নৈতিকতা, মানবপ্রেম ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে।

সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের শহিদ রণদা প্রসাদ সাহা স্বাধীন বাংলাদেশের নিত্যস্মরণীয় হয়ে থাকবেন তাঁর মানবসেবা, শিক্ষাব্রত এবং উদার-অসাম্প্রদায়িক চিন্তার জন্য।

Reneta

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী নাদিরা বেগম, আজগর আলীম, অনিমা মুক্তি গোমেজ।

আগামীকাল অমর একুশে গ্রন্থমেলার ৫ম দিন। মেলা চলবে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। বিকাল চারটায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আ জ ম তকীয়ূল্লাহ : জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আলী ইমাম। আলোচনায় অংশগ্রহণ করবেন রতন সিদ্দিকী ও শান্তা মারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা স্কুল অব ইকনোমিকস’এ এন্টারপ্রাইজ ইকনোমিকস প্রোগ্রাম চালু

পরবর্তী

এস্পানিওলের মাঠে পয়েন্ট হারাল বার্সা

পরবর্তী

এস্পানিওলের মাঠে পয়েন্ট হারাল বার্সা

বিএনপি

রায়ের দিন বিশাল জমায়েতের সিদ্ধান্ত বিএনপির

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT