চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চট্টগ্রাম সিটি নির্বাচনে ৫ জানুয়ারির প্রভাব পড়তে পারে’

মাশরুর শাকিল মাশরুর শাকিল
৩:২০ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

চট্টগ্রাম সিটি নির্বাচনে জাতীয় নির্বাচনের ভোটের পরিসংখ্যান প্রভাব ফেলতে পারে বলে মনে করেন চট্টগ্রামের রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মন্তব্য সর্বশেষ দুটি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ এগিয়ে থাকলেও চট্টগ্রাম শহরে বিএনপি জামাতের অবস্থানও শক্তিশালী। সাথে ভোট উৎসবে প্রভাব ফেলতে পারে ৫ জানুয়ারীর নির্বাচন।

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সিকান্দার খান বলেন, ‘এই নির্বাচনে ৫ জানুয়ারির নির্বাচনের প্রভাব পড়বে। তবে আমরা যেহেতু এখন স্থানীয় সরকারের জন্য নির্বাচন করছি, তাই স্থানীয় সমস্যাগুলোর সমাধান কে দিতে পারবে তার প্রভাবও নির্বাচনে পড়বে।’

৯১ সালের গণতান্ত্রিক প্রক্রিয়া নতুনভাবে  শুরু হওয়ার পর ৩টি নির্বাচনে চট্টগ্রাম সিটির ৫টি আসনে এগিয়ে থাকা বিএনপি ২০০৮ সালের নির্বাচনে সব আসনে হেরে যায় আওয়ামী লীগের প্রার্থীদের কাছে।  

Banglabid

আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ইফতেখার উদ্দীন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণের উপস্থিতি কম থাকলেও সেই নির্বাচনটি অনেক জরুরি ছিল। ইউরোপীয় ইউনিয়ন বিরোধিতা করলেও পরে জাতীয় নির্বাচনকে স্বীকৃতি দিয়েছেন। জনগণের প্রয়োজন, দেশের প্রয়োজন বিশ্ববাসী বুঝতে পেরেছে। সিটি নির্বাচন নিয়ে বিপুল সংখ্যক মানুষের মাঝে অনেক উৎসাহ তৈরি হয়েছে।’

সর্বশেষ ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত ইসলামীঅংশ না নিলে শহরের ৫ টি আসনের ১টি জাতীয় পার্টিকেও ছেড়ে দেয় আওয়ামী লীগ। দুই দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের সরব উপস্থিতিও রয়েছে নির্বাচনী প্রচারনায়।

চট্টগ্রামে জামায়াত ও হেফাজতের প্রভাবও রয়েছে। ’৯৪ সালে মেয়র নির্বাচনে জামায়াত সর্বশেষ একক প্রার্থী দিয়ে ৪০ হাজার ভোট পায়। গত নির্বাচনেও তাদের কাউন্সিলর প্রার্থী মোট ৬৫ হাজার মতো ভোট পেয়েছিলো।  তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের চেয়ে দুই দলের অভ্যন্তরীণ রাজনীতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের চাওয়ার পাওয়ার দ্বন্দ্ব বেশি প্রভাব ফেলবে এবার মেয়র নির্বাচনে।   

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের সোস্যাল মিডিয়ায় শাড়ি বিপ্লব

পরবর্তী

দৌড়াচ্ছেন উত্তরের প্রার্থীরা

পরবর্তী

দৌড়াচ্ছেন উত্তরের প্রার্থীরা

দৌড়াচ্ছেন উত্তরের প্রার্থীরা

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT