চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম শহীদ মিনারে মুশতারী শফীকে শেষ শ্রদ্ধা

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
১:১৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক বেগম মুশতারী শফীকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামবাসী। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ সমবেত হন।

শ্রদ্ধা নিবেদনের সময় চট্টগ্রামের বিশিষ্ঠ নাগরিকরা বলেন, শহীদ জায়া বেগম মুশতারী শফী যুদ্ধাপরাধীদের বিচারসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক আপোষহীন নেতা ও সংগঠক ছিলেন।

বাদে জোহর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ২য় দফা জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

এরআগে গতকাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়া হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত রাতে তাহার মরদেহ চট্টগ্রামে আনা হয়। গত সোমবার বিকেল চারটার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম মুশতারী শফী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর । বেগম মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল। এর আগে শহীদজায়া মুশতারী শফী গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

বেগম মুশতারী শফীর মৃত্যুতে সারাদেশে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য বাংলা একাডেমি ২০১৬ সালে তাঁকে ‘ফেলোশিপ’ প্রদান করে। গত বছর ২০২০ সালে পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার ‘রোকেয়া পদক’। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। একাত্তরে চট্টগ্রামে স্বাধীনবাংলা বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পুরোসময় তিনি ওই বেতারকেন্দ্রের শব্দসৈনিক হিসেবে হিসেবে কাজ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীনেত্রীবীর মুক্তিযোদ্ধাবেগম মুশতারী শফীসাহিত্যিক
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT