স্পোর্টস

চট্টগ্রাম টেস্টে ফিল্ডিংয়ে টাইগাররা

চট্টগ্রাম টেস্টে ফিল্ডিংয়ে টাইগাররা

বোলিং আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের
অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৯ বল খেলে ৩৪ রান করা স্টিয়ান
ভ্যন জিলকে ঘুর্ণি জাদুতে বিভ্রান্ত করে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানান
মাহমুদুল্লাহ।

৫৮ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে ইনিংসের ১৩ ওভার চার
বলের মাথায়। টাইগারদের পেস ও স্পিন বোলিংয়ের দুর্দান্ত আক্রমণে সাউথ
আফ্রিকার ব্যাটসম্যানরা সাবধানিভাবে খেলছেন। ক্রিজে টিকে থাকতে প্রতিটি
বলকেই সমীহ করে ব্যাট চালাচ্ছেন তারা।

উদ্বোধন করতে নামা ডিন এলগারকে সঙ্গ দিতে এখন মাঠে রয়েছেন ফাফ ডু প্লেসিস।

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে বোলিং পরীক্ষায় নামে টাইগার বোলাররা। প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ডিন এলগার এবং স্টিয়ান ভ্যান জিল।

প্রথম টেস্টে অভিষেক হয়েছে টাইগারদের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের। তবে মুল একাদশে নেই বাংলাদেশের অভিজ্ঞ বোলার রুবেল হোসেন। টেস্ট একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার ও অলরাউন্ডার নাসির হোসেনের।

প্রথমবারের মতো সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টে ভালো খেলার আশা নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স।

এর আগে টেস্টে দু’দল ৮ বার মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস ( উইকেট রক্ষক), জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ।

সাউথ আফ্রিকা একাদশ: ডিন এলগার, স্টিয়ান ভ্যান জিল, হাশিম আমলা (অধিনায়ক),ফাফ ডু প্লেসিস, টেম্বা ব্যাভুমা, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), জেপি ডুমিনি, ভারনন ফিলান্ডার, সিমন হারমার, ডেল স্টেইন, মরনে মরকেল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…