চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম ও সিলেটে তিন জনের ফাঁসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রাম ও সিলেট কেন্দ্রীয় কারাগারে সাইফুল্লাহ ওরফে শহীদ, শহীদউল্লাহ
শহীদ ও মাকু রবি দাস নামে তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ১২টা ১ মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাইফুল্লাহ ও শহীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার সময়জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা.
আজিজুল ইসলাম ভূঁইয়া, জেলা কারা কর্তৃপক্ষসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

২০০৪ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে
সিএনজিচালিত অটোরিকশার চালক রুবেল দাসকে ফটিকছড়িতে নিয়ে হত্যা করে সিএনজি
ছিনতাই করা হয়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয় মিরসরাই থানায়।

পরের
বছর ২০০৫ সালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতে তিন আসামিকে
মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পরে উচ্চ আদালতে দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল
থাকে। একজনকে যাবজীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাইফুল্লাহ ও শহীদুল্লাহ রাষ্ট্রপতির কাছে
প্রাণভিক্ষার আবেদন করেন। এ আবেদন নাকচ করা হলে গতকাল দিবাগত রাতে দুজনের
মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Reneta

আরেক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মাকু রবি’র মৃত্যুদণ্ড কার্যকর করেন কাশিমপুর কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা জল্লাদ রাজু। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাঁসি কার্যকর হওয়া মাকু রবি দাসের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে। তিনি সমাধনী রবিদাসের ছেলে।

প্রায় ১৬ বছর আগের এক হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ছিলেন রবিদাস। ২০০১ সালে এক প্রতিবেশী নাইনকা রবি দাস কে কুপিয়ে হত্যা করেছিলেন তিনি।

এই ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত মাকু রবি দাসকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

পরবর্তীতে মাকু রবিদাস আপিল করলেও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে তাও নামঞ্জুর হয়।

গত ১২ মে কারা অধিদফতরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের আদেশ দিলেও পবিত্র রমজান মাস থাকায় তা কার্যকর করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দক্ষিণ চীন সাগর: মামলায় হেরে ফুঁসছে চীন

পরবর্তী

দানবগ্রহের বিস্ময়কর ছবি

পরবর্তী

দানবগ্রহের বিস্ময়কর ছবি

যুদ্ধাপরাধীদের প্লট বাতিল

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT