চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এনজিএস সিমেন্টের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা এবং সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে একজনসহ ৫ জন নিহত হয়েছে।আহত হয়েছে অনন্ত ৮ জন।
শুক্রবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসিনা আকতার, নারগিস আকতার, শাহ পরান ও নুরুল আবছার আরেকজন অজ্ঞাতনামা যুবক।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে নগরীর একে খান মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছে।







