রাজনীতি

চট্টগ্রামে বিএনপির নির্বাচন বর্জন

চট্টগ্রামে বিএনপির নির্বাচন বর্জন

চট্টগ্রামে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে সব কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি রাজনীতি থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম।

তিনি বলেন, ভোট কেন্দ্রে জালভোট, ভোট সন্ত্রাসের মাধ্যমে চট্টগ্রাম সিটি
নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন পরিবেশ নষ্ট করেছে। জনগণের
ভোটের অধিকার কেড়ে নেওয়ায় নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম।

মনজুর আলম বলেন, আমি আমার সমাজসেবা কার্যক্রম চালিয়ে যাব। যারা এতদিন আমাকে সহায়তা করেছেন এ জন্য সবাইকে ধন্যবাদ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ বলেন, এখানকার ৮০ শতাংশ ভোটকেন্দ্র দখল
হয়ে গেছে। সরকার সমর্থিত প্রার্থীর লোকজন এসে সব দখল করে নিয়েছে। তাহলে এটাকে তো আর
ভোট বলে না। সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? তাই নিজেদের প্রত্যাহার করে
নিলাম।

চট্টগ্রামের রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, মেয়র পদে ১২ জন প্রার্থী আছে। কাউন্সিলর পদেও আছে অনেক প্রার্থী। নির্বাচনের দিনে এসে প্রার্থীতা প্রত্যাহারের আর কোনো সুযোগ নেই। শেষ সময় পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং তারপর গণনা করে ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

বিষয়:আওয়ামী লীগ বিএনপি মনজুর আলম সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…