চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
বিনোদন
A A

বাংলা রক সংগীতের তুমুল জনপ্রিয় দল ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্ম শহর চট্টগ্রাম। চিরনিদ্রায় তিনি শায়িত আছেন জন্ম শহরেই। তাঁর সম্মানে এবার চট্টগ্রাম নগরীর ‘প্রবর্তক মোড়’কে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে ঘোষণা করেছেন নগরপিতা।

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে ঘোষণা করে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন গণমাধ্যমে বলেন, আইয়ুব বাচ্চু চট্টগ্রামের সন্তান হলেও পুরো বাংলাদেশের গর্ব। তাঁকে সম্মান জানিয়ে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইয়ুব বাচ্চু চত্বরটি কেমন হবে, অন্তর্জালে তার একটি নমুনাও দেখা গেছে। উপমহাদেশের প্রখ্যাত গিটারিস্টদের একজন মনে করা হতো আইয়ুব বাচ্চুকে। গিটারের সুরে তিনি শ্রোতা দর্শকদের মোহাবিষ্ট করে রাখতেন। সেই ‘সাইন’-ই থাকছে আইয়ুব বাচ্চুর নামে ঘোষিত চত্বরে। যেখানে চত্বরের মাঝখানে থাকবে আইয়ুব বাচ্চুর সেই রূপালী গিটার!

গেল বছরের ১৮ অক্টোবর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে চলে গেছেন আইয়ুব বাচ্চু। শেষ বিদায়ে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। চট্টগ্রামে তাঁর জানাজায় অংশ নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বন্দর নগরে হতে যাচ্ছে ‘আইয়ুব বাচ্চু চত্বর’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুচট্টগ্রামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT