বাংলাদেশ

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ৬ জন নিহত

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ৬ জন নিহত

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। বায়েজিদ থানার আমিন কলোনি এলাকায় পাহাড় ধসে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে।

অন্য ঘটনায় লালখান বাজারে দেয়াল ধসে নিহত হয়েছে ৩ জন। প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

শনিবার সকাল থেকে মাঝ রাত পর্যন্ত চট্টগ্রাম ও এর আশেপাশে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় আমিন জুটমিল এলাকায় পাহাড়ের উপরে একটি কাঁচা ঘর ধসে একই পরিবারের তিনজন মারা যায়।

একই সময় লালখান বাজার এলাকায় মা ও শিশুসহ তিনজন মারা যায়।

ঘটনাস্থান পরিদর্শন করে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে কিছু নগদ আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আজকের মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন তিনি।

বিষয়:দেয়াল ধস পাহাড় ধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…