চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন
নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
নিহত সোহেল আহমেদ
বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য বিদায় অনুষ্ঠান
নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু
হয়।
সংঘর্ষের এক পর্যায়ে সোহেলসহ তিনজন ছুরিকাহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যায় সোহেল।
সোহেলের মৃত্যুর খবরে ছাত্রলীগের একাংশ সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ী ও দোকানপাট ভাংচুর করে। 
এই ঘটনার পর আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।







