চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের মেগাপ্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার স্থাপন শুরু

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
৮:৫৪ পূর্বাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২০
চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন এবং যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বহুল প্রত্যাশিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার স্থাপনের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা অংশ থেকে স্থাপিত পিলারের উপর প্রথম গার্ডার স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় সাড়ে ৩ হাজার গার্ডার স্থাপনের কাজ।

আনুষ্ঠানিকভাবে গার্ডার স্থাপনের কার্জক্রমের উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

এসময় তিনি বলেন, স্বপ্নের এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরীতে যানজট নিরসনে এবং যান চলাচলের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে। এ ফ্লাইওভারের মাধ্যমে বিমানবন্দর থেকে শহরমুখি এবং শহর থেকে বিমানবন্দরমুখি মানুষ মাত্র ১৫-২০মিনিটে আসা যাওয়া করতে পারবে।

এ মেগাপ্রকল্পের আওতায় সমুদ্র সৈকত সল্টগোলা ক্রসিং পর্যন্ত আট কিলোমিটার সড়কে সর্বমোট ২শটি পিলার স্থাপিত হচ্ছে। ইতোমধ্যে ১শ ২৫টি পিলারের কাজ শেষ হয়েছে। এ পিলারগুলোর উপর প্রতিদিন ৬থেকে ৮টি গার্ডার স্থাপন করা হবে। বর্তমানে সিমেন্ট ক্রসিং থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এ দুটি অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আট কিলোমিটার নির্মিত হবে। তৃতীয় অংশে সল্টগোলা ক্রসিং থেকে বারিক বিল্ডিং মোড় এবং চতুর্থ অংশে বারিক বিল্ডিং মোড় থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণ করা হবে।

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটস্থ বঙ্গবন্ধু টানেল রোড পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২০১৭ সালের ১১ জুলাই একনেকে অনুমোদন দেয়া হয়। ২০২১সালে এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবকে ফেরাতে যৌথভাবে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি: আসিফ আকবর

মার্চ ৪, ২০২৬

পরিবার নিয়ে দুশ্চিন্তার মাঝেই এশিয়ান কাপে ব্যস্ত যুদ্ধবিধ্বস্ত ইরানের মেয়েরা

মার্চ ৪, ২০২৬

উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

মার্চ ৪, ২০২৬

গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন

মার্চ ৪, ২০২৬

‘চোকার্স’ তকমা কাটল না প্রোটিয়াদের, অ্যালেনের সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT