চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে বিকাশের মতবিনিময় সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
অর্থনীতি
A A

ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বেতন ভাতা বিতরণসহ ব্যবসা-বান্ধব বিকাশের বিভিন্ন সেবা নিয়ে চট্টগ্রামের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সাথে ‘মিট ইন্ড্রাস্ট্রি লিডার্স’ শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করে বিকাশ।

বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশনের মাধ্যমে বেতন ভাতা সহজেই পৌঁছে দিয়ে শ্রমিকদের জন্য একটি টেকসই ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম তৈরি নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী উদ্যোক্তারা। বিকাশের মাধ্যমে ব্যাংক থেকে ডিজিটাল ন্যানো লোন, সেভিংস, স্বাস্থ্য বীমা সেবার কার্যকারিতা নিয়েও আলোচনা করেন তারা।

সম্প্রতি বন্দর নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, পিএইচপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আক্তার পারভেজ, কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেড এর সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আবদুল মাজেদ, ক্লিফটন গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার এম মহিউদ্দিন চৌধুরী, নাহার এগ্রো গ্রুপের জেনারেল ম্যানেজার ড. মো. আবদুল হাই, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং বিকাশের হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে তারা বলেন, স্বচ্ছতার সঙ্গে শ্রমিকের হাতে সময়মত বেতন পৌঁছে যাওয়ায় মালিক-শ্রমিক সম্পর্কও আগের থেকে অনেক জোরদার হয়েছে। পাশাপাশি ডিজিটাল এসব সেবা শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে।

করোনা মহামারীর মধ্যে দ্রুত শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়ে সরকারি প্রণোদনায় বেতন ও ভাতা বিতরণের দায়িত্ব পালন করায় বিকাশকে ধন্যবাদ দেন তারা। ভবিষ্যতে বিকাশ আরো উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিদিনকার আর্থিক লেনদেনসহ ব্যবসা বাণিজ্য সহজীকরণে তার ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT