চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের বিচারক সরকার কবির উদ্দিনকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

চট্টগ্রামের ৩য় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক সরকার কবির উদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৩১ মার্চ তাকে হাজির হয়ে হাইকোর্টের আদেশ প্রতিপালন না করার বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

চট্টগ্রামের পাঁচলাইশের তাজুল ইসলামের ছেলে বেলাল হোসেনসহ সংশ্লিষ্টদের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আছরারুল হক ও আমিনুর রহমান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আজকের আদেশের বিষয়ে আইনজীবী আছরারুল হক জানান, পাঁচলাইশ এলাকার একটি জমি নিয়ে বিরোধের জের ধরে হাটহাজারীর ফরাহাদাবাদের হাজী ফারুক আহমেদের ছেলে মাহাফুজুর রহমানসহ চারজন চট্টগ্রামের আদালতে একটি ঘোষণামূলক মামলা করেন। মামলাটি চট্টগ্রামের ৩য় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক সরকার কবির উদ্দিনের আদালতে বিচারাধীন। একই ঘটনায় পাঁচলাইশের তাজুল ইসলামের ছেলে বেলাল হোসেনসহ সংশ্লিষ্টরা অন্য আদালতে পৃথক মামলা করেন। কিন্তু পরবর্তী সময়ে ৩য় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক সরকার কবির উদ্দিনের আদালতে বিচারাধীন মামলার তথ্য জানতে পেরে বেলাল হোসেনরা পক্ষভূক্ত হতে ৩য় যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করেন। চট্টগ্রামের ৩য় যুগ্ম জেলা জজ সরকার কবির উদ্দিন ২০১৯ সালের ২৯ মে সেই আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে একই বছরের ২৭ আগস্ট হাইকোর্টে রিভিশন আবেদন করেন বেলাল হোসেন গং। এরপর হাইকোর্ট ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ৩য় যুগ্ম জেলা জজ আদালতে চলমান মামলার কার্যক্রমের ওপর তিনমাসের স্থগিতাদেশ দেন। পরবর্তী সময় এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। হাইকোর্টের এসব আদেশের কপি ৩য় যুগ্ম জেলা জজ আদালতে দাখিল করা হলেও ওই আদালত তা নথিভূক্ত করে মামলার কার্যক্রম চলমান রাখে। পরে হাইকোর্টের আদেশ না মানায় ওই বিচারকের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে বিচারক সরকার কবির উদ্দিনকে তলব করলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT