চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের নির্বাচনে প্রতিশ্রুতির ফুলঝুড়ি

মাশরুর শাকিলমাশরুর শাকিল
৩:০৩ পূর্বাহ্ন ২১, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। প্রচার প্রচারণা তুঙ্গে, বিভিন্ন এলাকায় প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে। কিন্তু চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীসহ অন্যরা এখনো তাদের ইশতেহার ঘোষণা করেননি। তাদের কৌশল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিশ্রুতির বাহার দেখে নিজের ইশতেহার প্রকাশ করবেন।

আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আজম নাছির উদ্দিন জানান, তাদের ইশতেহার তৈরী। যে কোন দিন ঘোষণা করা হবে।

 তিনি বলেন, জলাবদ্ধতাকে আর এড়িয়ে যাওয়া বা অস্বীকার করার কোন সুযোগ নাই। এখন এটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। যত দ্রুত এ জলবদ্ধতা নিরসনে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া যাবে; ততই মঙ্গল।

বিএনপি ও ২০ দল সমর্থিত উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী  মনজুর আলম গতবারের প্রধান প্রতিশ্রুতির সিকি ভাগ বাস্তবায়নের সাফল্য দাবি করলেও অনেক কাজ অসমাপ্ত বলে জানান।

তিনি বলেন, এবারের ইশতেহারেও তাই জলবদ্ধতা নয় জলজট দূর করতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন অগ্রাধিকার তার। সাথে শিক্ষা ও স্বাস্থ্যের সেবা আরো বাড়ানোর ওয়াদা থাকবে। স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে আমার ৫৬ দফার বেশির ভাগিই বাস্তবায়ন করেছি।

জলবদ্ধতা চট্টগ্রাম সিটির প্রধান ইস্যু কিনা এ প্রশ্নের জবাবে মনজুর বলেন, ‘এটাও প্রধান ইস্যু। আমি শুরু করেছি কিন্ত কাজ শেষ করতে পারি নাই। তবে আমি যে দুটি খাল খননের জন্য যে উদ্যোগ নিয়েছি সেটা আমাকে বাস্তবায়ন করে যেতে হবে।

Reneta

একজনের প্রধান প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসন। আরেকজন ভোটারদেরকে আকৃষ্ট করতে চান জলাবদ্ধতা নিরসনে ২০ বছরে যে মাস্টার প্ল্যান বাস্তবায়ন তা দিয়ে।

আজম নাছির তার ইশতেহারে জলাবদ্ধতার পাশাপাশি সিটি কর্পোরেশনের ভেঙ্গে পড়া শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নকে গুরুত্ব দিবেন।

আর পুরো সফলতার দাবি না করলেও জলবাদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুরো বাস্তবায়ন করে উন্নয়ন ধারাবাহিকতা প্রধান প্রতিশ্রুতি থাকবে মনজুর আলমের ।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT