চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়ায় আওয়ামী লীগের লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৪৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতার রোববার কক্সবাজার যাচ্ছেন। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে একাধিক পথসভায় অংশ নেবেন। সবচেয়ে বড় সমাবেশ করার প্রস্তুতিটি নিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিতব্য সমাবেশে লাখো জনতা জমায়েত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

গতকাল শনিবার দুপুরে সমাবেশ করতে নির্মিত মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলম বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনী সফরে অংশ নেয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃতে কেন্দ্রীয় আওয়ামীলীগের টিম যাতে মনোবল পায় হয় সে লক্ষ্যে লাখো জনতার সমাবেশ করতে টানা একমাস ধরে চকরিয়া ও পেকুয়ার একটি পৌরসভা ও ২৫টি ইউনিয়ন ছাড়াও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করেছি। আলোচনা সভা করেছি জেলা আওয়ামীলীগ, পৌরসভাসহ চারটি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে।

জাফর আলম আরো বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সমাবেশকে স্মরণকালের সেরা গণজমায়েত করতে ব্যাপক প্রচারণা চালানোর ফলে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখায় আপামর জনতা নিজ থেকেই সাড়া দিচ্ছে।

সংবাদ সম্মেলনে সমাবেশ সফল করতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT