চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোলা পানিতে মাছ শিকার করবেন না: বিএনপিকে সুরঞ্জিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
অন্যান্য
A A

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটি নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহবান জানিয়েছেন সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিএনপি এই কমিটি নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। সার্চ কমিটি নিয়ে বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বলছেন। একজন বলছেন- এই কমিটির কাছ থেকেও ভাল কিছু পাওয়া যেতে পারে। আবার ওই দলের মহাসচিব বলছেন- আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। সাংবিধানিকভাবে এখানে গ্রহণ বা প্রত্যাখ্যানের কোন সুযোগ নেই।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনের এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। তার সিদ্ধান্তের উপর কথা বলার এখতিয়ার কারো নেই।

Banglabid

তিনি বলেন, ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যে সার্চ কমিটি গঠন করেছেন তা সমগ্র জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে।

রাজনীতি করতে হলে বিএনপিকে সংবিধান পড়ে ও জেনে রাজনীতি করতে হবে উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘এখনো সুযোগ রয়েছে। যদি স্বচ্ছ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আপনাদের কোন মতামত থাকে, তাহলে তা সার্চ কমিটিকে জানাতে পারেন।

জাতিসংঘকে বাংলাদেশের সাংবিধানিক বিষয়ে কথা বলে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক বিষয়ে বিশ্বের কোন দেশের কথা বলার সুযোগ নেই। আমাদের সাংবিধানিক বিষয়ে কথা বলে জাতিকে বিভ্রান্ত করা ঠিক হবে না।

Reneta

গত ২৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটির অন্য সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আকতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

সার্চ কমিটি আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে তাদের সুপারিশ পেশ করবেন।

গত শনিবার কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করা ৩১টি রাজনৈতিক দলের প্রত্যেকেই কাছেই ৫ জনের  নাম দেওয়ার আহ্বান জানায়। এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে কমিটি মতবিনিময় সভা করবেন।

গত ১৮ ডিসেম্বর শুরু করে প্রায় এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেন। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলে ধরে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশের আর্চাররা

পরবর্তী

ইয়েমেনে আল-কায়েদা বিরোধী অভিযানে মার্কিন সেনা নিহত

পরবর্তী

ইয়েমেনে আল-কায়েদা বিরোধী অভিযানে মার্কিন সেনা নিহত

সহজ জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT