চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বুলবুল এখন যেখানে অবস্থান করছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় বুলবুল এখন স্থল নিম্নচাপ হিসেবে বাগেরহাট, খুলনা ও পটুয়াখালি অঞ্চলে অবস্থান করছে। এর ফলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

তাই চারটি সমুদ্রবন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে রোববার সকাল থেকে ‘বুলবুল’ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলের ওপর অবস্থান করছিল।

ঘুর্ণিঝড়টি তার অবস্থান থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বুলবুল ক্রমেই আরও দুর্বল হয়ে মাদারিপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা অঞ্চল দিয়ে ভারতের ত্রিপুরা অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় বুলবুল কিছুটা দুর্বল হলেও মোংলা, পায়রা বন্দর সংলগ্ন নয় জেলা- ভোলা, পটুয়াখালি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরায় ১০ নন্বর মহাবিপদ সঙ্কেত বহাল রয়েছে।

এছাড়া চট্টগ্রাম বন্দর সংলগ্ন ৫ জেলা- চট্টগ্রাম, নোয়াখালি, লক্ষীপুর, ফেনী, চাঁদপুরে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত বহাল রয়েছে। কক্সবাজার বন্দর সংলগ্ন এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Reneta

শনিবার রাতভর উপকূলে তাণ্ডব চালিয়ে বুলবুল দুর্বল হয়ে পড়েছে স্থলভাগে এসে। এখন স্থলভাগের উপর দিয়ে বয়ে চলেছে। এর ফলে উপকূলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাত থেকেই উপকূল জুড়ে বিদ্যুৎ নেই। আজ বিকেলে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পটুয়াখালী, বরগুনা এবং ভারতের পশ্চিমবঙ্গে ৪ জন নিহত হয়েছেন। শনিবার রাতে বুলবুল উপকূলীয় এলাকা অতিক্রমের সময় ঝড়ো হাওয়ায় তারা নিহত হন। এছাড়া বরগুনায় ৬৪ মাঝি-মাল্লাসহ ৭টি মাছধরার ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে।

অন্যদিকে বুলবুলের প্রভাবে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। রোববার সকাল ৭টা থেকে এই বিমান বন্দর চালু ও স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। তবে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল এখনও বন্ধ রয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২শ’ পর্যটক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়বুলবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT