চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে বাংলাদেশের ৫ জেলায় ৯ জন এবং ভারতের পশ্চিমবঙ্গে ২ জন নিহত হয়েছেন। শনিবার রাতে বুলবুল উপকূলীয় এলাকা অতিক্রমের সময় তাণ্ডবে এই হতাহতের ঘটনা ঘটে।

পটুয়াখালীতে ৩ জন, খুলনায় ২ জন, সাতক্ষীরায় ২ জন, বাগেরহাটে ১ জন, মাদারীপুরে ১ জন  এবং ভারতের পশ্চিমবঙ্গে ২ জনের প্রাণহানি হয়েছে। আগে থেকেই এসব অঞ্চলের আশ্রয়কেন্দ্রে ২০ লাখেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে আছেন।

সাতক্ষীরার শ্যামনগরে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে চিংড়ির ঘের। গাছ ভেঙে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বাগেরহাটে ভারি বৃষ্টিপাতের সাথে বেশ কিছু জায়গায় উপড়ে গেছে গাছ। ভোলার লালমোহন ও চরফ্যাশনে বুলবুলের আঘাতে ২০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হয়েছেন ১৫ জন।

এছাড়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে পড়ায় সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর অংশ হিসেবে মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত, আর চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত বহাল করেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শনিবার বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পুনরায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরসহ কক্সবাজার এবং বরিশাল বিমানবন্দর খুলে দেয়া হয়েছে।

Reneta

রোববার সকাল ৭টা থেকে বিমানবন্দর চালু ও স্বাভাবিক ঘোষণা করা হয়। এর ফলে স্বাভাবিক হতে শুরু করেছে উড়োজাহাজ চলাচল।

অন্যদিকে প্রায় ৩৬ ঘণ্টা চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর প্রত্যাহার করা হয়েছে সর্বোচ্চ রেড অ্যালার্ট। রোববার সকাল থেকে শুরু হয়েছে অপারেশন কার্যক্রম।

আবহাওয়া অফিস জানিয়েছে: চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাসমূহের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এসব অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও দমকা বাতাস বইতে পারে। এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ২ দিন বৈরি আবহাওয়া থাকতে পারে। সেই সাথে রয়েছে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা।

আবহাওয়া অফিস আরও বলেছে: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হযেছে। আর বাতাস হয়েছে ঘণ্টায় ৮১ কিলোমিটার। সর্বোচ্চ বাতাসের রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৭ কিলোমিটার। এ অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রতি ঘণ্টায় ১৩১ মিলিমিটার।

ঘূর্ণিঝড় বুলবুল এখন স্থল নিম্নচাপ হিসেবে বাগেরহাট, খুলনা ও পটুয়াখালি অঞ্চলে অবস্থান করছে। এর ফলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

ঘূর্ণিঝড়টি তার অবস্থান থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বুলবুল ক্রমেই আরও দুর্বল হয়ে মাদারিপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা অঞ্চল দিয়ে ভারতের ত্রিপুরা অতিক্রম করবে।

শনিবার রাতভর উপকূলে তাণ্ডব চালিয়ে বুলবুল দুর্বল হয়ে পড়েছে স্থলভাগে এসে। এখন স্থলভাগের উপর দিয়ে বয়ে চলেছে। আজ বিকেলে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বরগুনায় ৬৪ মাঝি-মাল্লাসহ ৭টি মাছধরার ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে।

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল এখনও বন্ধ রয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২শ’ পর্যটক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়বুলবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরল অকল্যান্ডে

পরবর্তী

লুমিনের কণ্ঠে পুলিশ সুপারের লেখা ‘পাসওয়ার্ড’ প্রকাশ

পরবর্তী

লুমিনের কণ্ঠে পুলিশ সুপারের লেখা 'পাসওয়ার্ড' প্রকাশ

সার্কাসের জন্য পাচার হওয়া বাঘগুলি স্থান পেল চিড়িয়াখানায়

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT