চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ফণী: লক্ষ্মীপুরে নৌযান চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৯
- লিড নিউজ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় লক্ষ্মীপুরে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে উপকুলীয় এলাকা সদর উপজেলার মজু চৌধুরীর হাট, কমলনগর ও রামগতিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ফণীর ৭নং মহাবিপদ সতর্কতা সংকেত জানিয়ে মাইকিং করা হচ্ছে।

এছাড়া জেলার মেঘনা নদীর বিভিন্ন দ্বীপ চরগুলো থেকে মানুষ এবং গরু ও মহিষসহ সকল ধরনের পশুকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।

জেলা সদর থেকে ভোলা-বরিশালসহ বিভিন্ন জাগায় যাওয়া যাত্রীবাহী লঞ্চগুলোকে ঘাটে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। মাছ ধরার সকল নৌকাগুলোকে জেলা মৎস্য অফিসার ও জেলা প্রশাসন থেকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।

নিরাপদ আশ্রয়ের জন্য সবগুলো আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। ৬৬টি মেডিকলে টিম প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন থেকে ৩৭৫ মেট্রিক টন চাল, দুই হাজার পাঁচশত বস্তা শুকনো খাবার ও নগদ ৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সকাল ১০টা থেকে থেমে গুঁড়ি গুঁড়ি এবং মাঝারী ধরণের বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে মৃদু বাতাস। তবে প্রচণ্ড গরমের রেশ কাটেনি। আকাশ কালো মেঘে ঢাকা রয়েছে।

ঘূর্ণিঝড় ফণীর ব্যাপারে সরকারী পর্যায়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও স্থানীয়দের মধ্যে এ ব্যাপারে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি।

ট্যাগ: ঘূর্ণিঝড়ফণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হানিমুনে গিয়ে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সাফার দেখা!

পরবর্তী

উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের প্রত্যয়

পরবর্তী

উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের প্রত্যয়

ফণী’র আঘাতে বিধ্বস্ত উড়িষ্যা

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT