চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ফণী: কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ন ০৩, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলকাতা এয়ারপোর্ট

ছবি: ফারুক আহমেদ

ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যায় ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হানার পর পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসার আশঙ্কায় কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার সকাল ৮টা পযন্ত কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠা-নামা বন্ধ থাকবে।

এর আগে আজ সকাল ৯টা নাগাদ পূর্বাভাসের আগেই ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার গতিবেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ ফণী। এর প্রভাবে উড়িষ্যা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে।

ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল: বিকেল ৩টা নাগাদ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে ফণী। কিন্তু তার আগেই সকাল ৯টা নাগাদ উড়িষ্যার গোপালপুর এবং পুরীতে আছড়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়: ‘‘গত তিন দিন উপগ্রহ চিত্রে গতিবিধির ওপর নজর রাখার পর ভারতের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিলো, বেলা ১২টা পর্যন্ত উড়িষ্যায় তাণ্ডব চালাবে ফণী। ১২টার পর তা উড়িষ্যা অতিক্রম করে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের চলে আসবে।’’

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে: উড়িষ্যার চেয়ে অর্ধেক গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে অতিক্রম করবে।

Reneta

আবহাওয়াবিদ আফতাব উদ্দীন চ্যানেল আই অনলাইনকে বলেন: শুক্রবার মধ্যরাত নাগাদ ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। শুক্র ও শনিবার দু’দিন ধরে দেশজুড়ে থাকবে ফণীর প্রভাব।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় এবং অমবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, কুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাহ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাাবিত হতে পারে। এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০-১০০ কি: মি: বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়: উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে: ঘূর্ণিঝড় ফণীর আঘাত মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: উড়িষ্যাকলকাতাফণী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT