চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাব মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫০ অপরাহ্ণ ০২, জুন ২০২০
সম্পাদকীয়
A A

ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই এবার প্রবল বেগে ধেয়ে আসছে আরও ভয়ংকর ঘূর্ণিঝড় ‘‘নিসর্গ‘। বর্তমানে মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে নিসর্গ। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সাইক্লোনের রূপ নেবে এই নিম্নচাপ। যদিও এই ঘূর্ণিঝড় ভারতের দিকে এগিয়ে আসছে, তারপরেও এর প্রভাব পড়বে বাংলাদেশের উপকূলে।

ভারতের আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে বলেছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা আছে নিসর্গের। আর ৬ ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে ধেয়ে যাবে উত্তর দিকে। আগামীকাল বুধবারের মধ্যে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র উপকূলে। তারপর উত্তর মহারাষ্ট্র হয়ে পার্শ্ববর্তী দক্ষিণ গুজরাট উপকূল ধরে নিসর্গ যেতে পারে উপকূলীয় শহর দামানের দিকে। শুরুতে আরব সাগর হয়ে উত্তর দিকে বয়ে যাবে নিসর্গ। তারপর উত্তর পূর্বে বাঁক নিয়ে সেটি উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের সমুদ্র উপকূলের মাঝখানে হরিহরেশ্বরে আছড়ে পড়বে।

কিছুদিন আগে আম্পানের সরাসরি আঘাতে উপকূলীয় জেলা ও উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর কয়েকদিন পরে আবার নিম্নচাপের প্রভাবে আবারও ক্ষতির মুখে পড়েছিল ওইসব এলাকা। কিছু এলাকা এখনও অরক্ষিত। যদিও সম্প্রতি উপকূলীয় এলাকার বাঁধ ও সাগর পাড়ের সুরক্ষায় বাজেট বরাদ্দসহ নানা পদক্ষেপ পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় নিসর্গের শঙ্কা।

সামনের দিনগুলিতে দেশের ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় সুপরিকল্পিত পদক্ষেপ যেমন প্রয়োজন, তেমনি ওই এলাকার জনগণের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পদক্ষেপও প্রয়োজন। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ মনোযোগী হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় নিসর্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT