চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ, দুর্নীতি নিয়ে সরকারের কাছে কোন তথ্য নেই: টিআইবি

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৮:৩৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তারা দুর্নীতি ও ঘুষের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষ, দুর্নীতি নিয়ে সরকারের কাছে কোন তথ্য নেই, আবার অন্য সংস্থার গবেষণা অস্বীকারের প্রবণতাও আছে সরকারের একটা অংশের: একে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা বলেন, নানা উদ্যোগ সত্ত্বেও দুর্নীতি, ঘুষ, টাকা পাচার আর মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে।

রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ের আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬: দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন সংশ্লিষ্ট লক্ষ্যের ওপর বাংলাদেশের প্রস্তুতি, বাস্তবতা ও বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি’র ১৬ নম্বরের চারটি সূচক-অবৈধ টাকা ও অস্ত্রের ব্যবহার এবং দুর্নীতি ও ঘুষ কমানো, কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠান এবং মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশে অগ্রগতি পর্যালোচনা করে টিআইবি বলছে, ২০০৫ থেকে ১৪-১০ বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকা। সেবা নিতে গিয়ে দুর্নীতি শিকার হন প্রায় ৬৮% মানুষ। আইনের ঘাটতির কারণে কার্যকর হচ্ছে না ১৫টি প্রতিষ্ঠান।

টিআইবি’র শঙ্কা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্ন আদালতের ওপর আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার প্রতিনিধিদের ওপর সংসদ সদস্যদের নিয়ন্ত্রণ আর আইন প্রয়োগকারী সংস্থা’র জবাবদিহিতার অভাব এসডিজি বাস্তবায়নে বড় বাধা হতে পারে। এজন্য সবক্ষেত্রে প্রয়োজনীয় আইন তৈরি আর তা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা দরকার-বলছে টিআইবি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডিজি অর্জনটিআইবিটেকসই উন্নয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT