কার্গোতে ঘুমিয়ে পড়া একজন কর্মীকে নিয়েই আকাশে উড়াল দেয় মুম্বাই-আবুধাবির ফ্লাইটের একটি কার্গো বিমান। পরে আজ দুবাইতে সেই কর্মীকে নিরাপদে উদ্ধারের খবর জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, রবিবার মুম্বাই এয়াপোর্টে ইন্ডিগো এয়ারলাইনস এর কার্গোতে ব্যাগ বোঝাইয়ের কাজ করছিলো কিছু কর্মী। পরে একজন কর্মী বোঝাইকৃত ব্যাগের পেছনে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে কার্গোর দরজা বন্ধ হয়ে যায়। কার্গো বিমানটি বিমানবন্দর ত্যাগ করার পর কর্তৃপক্ষ ধারণা করে একজন কর্মী কার্গোতেই রয়ে গেছেন। পরে কর্তৃপক্ষকে ব্যাপারটিকে জানানো হয়।
আবুধাবি বিমানবন্দরে কার্গো বিমানটি অবতরণ করলে তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে ডাক্তাররা স্বাস্থ্য পরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে ঘোষণা দেন।








