চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমানোর আগে ‘বই পড়া’ সফল হওয়ার মন্ত্র

নুসরাত শারমিননুসরাত শারমিন
১০:২৮ পূর্বাহ্ন ০৯, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
আর্থারের মতে, ঘুমানোর আগে বই পড়লে জীবনে সফলতা অর্জন করা সম্ভাবনা বেড়ে যায়।

বই পড়া

জীবনে সবাই সাফল্য চায়। আর তাই সফলতা অর্জনের গোপন মন্ত্রটিও জানতে চান সবাই। লাইফস্টাইল কোচ আর্থার কোর্তিয়ে জানিয়ে দিয়েছেন সেই গোপন মন্ত্রটি। আর্থারের মতে, ঘুমানোর আগে বই পড়লে জীবনে সফলতা অর্জন করা সম্ভাবনা বেড়ে যায়।

লাইফস্টাইল কোচ আর্থার কোর্তিয়ের পৃথিবীর সফলতম কিছু মানুষের তালিকা নির্বাচন করে তাদের লাইফস্টাইল পর্যবেক্ষণ করেছেন। এরপর তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোনো মানুষের অভ্যাস এবং লাইফস্টাইল পর্যালোচনার মাধ্যমে বলা সম্ভব, সেই মানুষটি সফল হবেন কিনা। কারণ কিছু দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে সফল মানুষেরা সফলতা অর্জন করেছেন। সেই অভ্যাসগুলো যদি রপ্ত করা যায়, তাহলে যে কারও সফলতা অর্জনের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। সেই অভ্যাসগুলোর মধ্যে এক নম্বরে আছে, রাতে ঘুমানোর আগে বই পড়া। আর্থারের মতে, অধিকাংশ বিত্তবান এবং ক্ষমতাবান মানুষ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা সময় বই পড়ে কাটাতে ভালবাসেন।

মনে প্রশ্ন জাগতে পারে, বই পড়ার অভ্যাস একজন মানুষকে কীভাবে সফল হতে সাহায্য করে? আর্থার এই প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন। তার মতে, বই মানুষের জ্ঞান, চিন্তাশক্তি, বিবেচনা বোধ, মনঃসংযোগের ক্ষমতা বৃদ্ধি করে। এই মানসিক দক্ষতাই মানুষকে সাফল্যের পথে নিয়ে যায়। এছাড়াও বই মানসিক ও শারীরিক প্রশান্তি দেয়। কর্মব্যস্ত দিন শেষে বিছানায় শোওয়ার আগে কিছুক্ষণ বই পড়লে সারাদিনের ক্লান্তি দূর হয়। আর্থার আরও জানিয়েছেন, সফলরা সাধারণত ঘুমানোর আগে নিজের পেশার বাইরের বিষয়ের বই পড়েন। এতে তাদের চিন্তাশক্তির পরিধি বৃদ্ধি পায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্থারঘুমবইসফলতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT