চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
জনপদ, পাবনা
A A

পাবনা ফরিদপুর উপজেলা সাথী খাতুন (২০) নামের এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সাথী খাতুন ফরিদপুর পৌর সদরের টিয়ারপাড়া মহল্লার মিজানুর রহমানের স্ত্রী ও উপজেলার ডেমরা ইউনিয়নের পাচুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদের মেয়ে। দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের কারণে এক মাস আগে স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়িতে চলে যান সাথী খাতুন।

বুধবার রাতে খাবার খেয়ে ছোট বোন মীম এর সাথে ঘুমিয়েছিলেন তিনি। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ঘরে দরজা ভেঙ্গে সাথীকে গলা ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। গোঙানির শব্দ শুনে মীম টের পেয়ে চিৎকার দিলে তার বাবা ও প্রতিবেশিরা এগিয়ে এলেও সাথীকে বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পারিবারিক কলহের কারণে ক্ষুব্ধ হয়ে সাথীকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি নিহতের বাবা মজিদের।

সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায়নি। তদন্তের মাধ্যমে সবকিছু খুঁজে বের করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধূকে কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT