চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাড়ের কাছে করোনার নিঃশ্বাস, কী ভাবছেন বলিউডের লেখকরা?

নুসরাত শারমিননুসরাত শারমিন
৭:০৫ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস এর কারণে ভারত লক ডাউন করা হয়েছে। অবসরের এই সময়টাতে বলিউডের লেখকরা কি লিখছেন? নাকি চারিদিকের মৃত্যু সংবাদ আর ঘাড়ের কাছে করোনার নিঃশ্বাস কেড়ে নিয়েছে তাদের সৃষ্টিশীল ভাবনা? বলিউডের ছয় লেখক জানালেন তাদের করোনাকালের কথা:

গৌরব সোলানকি: আর্টিকেল ফিফটিন এর সহ-লেখক গৌরব সোলানকি বলেন, ‘অবাক লাগে ভাবতে, সময়, কাজ, সম্পর্ক, রাজনীতি, পরিবেশ, স্বাস্থ্যের অবস্থা কীভাবে বদলে গেল। এটা দীর্ঘমেয়াদি হলে কি আমাদের চাহিদাগুলোও বদলে যাবে? সব অনিশ্চিত হয়ে গেছে। কতদিন লাগবে সব নিরাপদ হতে, তার উপর নির্ভর করছে সব কিছু। এসব বিষয়ের প্রভাব গল্পের চরিত্রেও পড়বে।’

গৌরব জানান, তিনি এই লক ডাউনের সময়ে দুটি গল্প লিখেছেন। দুটি গল্পই বর্তমান সময় নিয়ে। একটি মাত্র ফিকশন লিখতে পেরেছেন তিনি।

ম্রুনময়ী লাগু: ‘থাপ্পড়’ ছবির সহ-লেখিকা ম্রুনময়ী জানান, লেখায় মনোযোগ দিতে পারছেন না তিনি। তবে তার একটা লেখার ডেডলাইন থাকায় কিছু কাজ করা হচ্ছে। নাহলে নানা চিন্তায় লেখার সুযোগ হতো না।

আতিকা চোহান: ‘ছপাক’ ছবির গল্প লিখেছেন আতিকা চোহান। এই লেখিকা জানান, এই সময়ে লেখা নিয়ে ব্যস্ত থাকলে অপরাধ বোধ জাগছে মনে। আবার শুধু ইন্টারনেটে ঘেঁটে সময় কাটালেও মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে। রাতগুলো অনেক বড় মনে হচ্ছে।

আতিকা আরও জানান, মন খারাপ হওয়ার কারণগুলো জেঁকে বসেছে। মন ভাঙ্গা, বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার বিষয়গুলো মনে পড়ছে। মিটিং এবং কাজ নিয়ে নিজেকে ব্যস্ত না রাখায় এমনটা হচ্ছে।

কিছু কাজের ডেডলাইন থাকায় প্রতিদিনই অল্প অল্প করে কাজ করা হচ্ছে। তবে তিনি জানেননা, কখন এই ছবিগুলোর কাজ শুরু করা যাবে। কারণ সব কিছু অনিশ্চিত হয়ে গেছে।

Reneta

শেলি: ‘দেব ডি’, ‘উড়তা পাঞ্জাব’, ‘মনমর্জিয়া’ সহ একাধিক ছবির গান লিখেছেন শেলি। তিনি জানান, ফিকশন লিখেছেন না তিনি। তবে ভাবছেন। রাতগুলো জেগে কাটাচ্ছেন। তরুণ এবং শিশুদের মৃত্যু তার মন খারাপ করে দিচ্ছে।

শেলি জানান, তিনি চারটি কবিতা লেখা শুরু করেছেন। এছাড়াও তিনি ইউটিউব দেখে এবং বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে সময় কাটাচ্ছেন।

রিতেশ শাহ: ‘বাটলা হাউজ’, ‘পিঙ্ক’, ‘অর্জুন পাতিয়ালা’র গল্প এবং চিত্রনাট্য লেখক রিতেশ জানান, অনেক লেখকের জন্য এই সময়ের অস্থিরতাটা না লেখার যুক্তিসঙ্গত অজুহাত হতে পারে। কারণ আশেপাশে যা হচ্ছে, সেই চিন্তা মাথায় আসবেই। ঘুম ভাঙ্গার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ভিন্ন এক জীবন কাটাচ্ছে মানুষ। তাই লেখায় ডুবে থাকাটা কঠিন। নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়।

সাওয়ানন্দ কিরকিরে: ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘ফিতুর’ গানের গীতিকার সাওয়ানন্দ কিরকিরে বলেন, ‘আমার জন্য এটা লেখার ভালো সময় না। লেখার চেষ্টা করছি। কিন্তু মনে যখন কোনো ভয় থাকে না, তখনই লেখা সম্ভব। এখন মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। নতুন কিছু লিখছি না। তবে কোনো গল্প যদি মস্তিষ্কে আসার থাকে, আসবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: উড়তা পাঞ্জাবকরোনাছপাকথাপ্পড়বলিউডলিড বিনোদনলেখক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT