চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাম ঝরিয়ে সেমিতে সেরেনা, চ্যাম্পিয়ন স্টেফেন্সের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। তবে ঘরের মাঠে শেষ চার নিশ্চিত করতে ঘাম ঝরাতে হয়েছে মার্কিন কৃষ্ণকলিকে। প্রথম সেট হেরে যাওয়ার পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিস্কোভাকে শেষ পর্যন্ত ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিতে উঠেন সেরেনা।

সেরেনার শেষ চারে যাওয়ার দিনে বিদায় নিয়েছেন আরেক মার্কিন তারকা ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সোলানি স্টেফেন্স।

রেকর্ড সপ্তমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জয়ের পথে ছুটছেন সেরেনা। ফ্লাশিং মিডোসেই ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিততে চান তিনি। এবার শিরোপা জিততে পারলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।

৩৬ বছরের সেরেনা মা হওয়ার পর আটটি টুর্নামেন্টে খেললেও শিরোপা জিততে পারেননি। তাই মা সেরেনার প্রথম শিরোপা হতে পারে দেশের মাটিতেই। ফাইনালে যাওয়ার পথে কৃষ্ণ সুন্দরীর প্রতিপক্ষ ১৯তম বাছাই লাটভিয়ার অ্যানাস্টাসিয়া সেভাস্টোভার।

সোলানি স্টেফেন্সকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়ে সেমিতে উঠেন সেভাস্টোভার। ২০১৬তে এই লাটভিয়ানের কাছেই অবশ্য সেমিতে হেরেছিলেন সেরেনা। এবার সেই হারের প্রতিশোধেরও সুযোগ পাচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেন টেনিসিলিড স্পোর্টসসেরেনা উইলিয়ামস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT