অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফর স্থগিত করার পর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দেশের ঘরোয়া লিগে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিরিজ অনিশ্চয়তার কারণে বুধবারই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রাজ্য ক্রিকেট দলেগুলোতে যোগ দিতে খেলোয়াড়দের নির্দেশ দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর সফর স্থগিতের ঘোষণা আসার পর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরও ঘরোয়া লিগের দলে যোগ দেয়ার কথা জানায় বিসিবি।
১৭তম ওয়ালটন এলইডি টিভি জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শুরু হবে ৩ অক্টোবর।






