চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে বসে ‘নগদ’ থেকে সাশ্রয়ী মোবাইল রিচার্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
নগদ

করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের সময়ে ঝুঁকি নিয়ে ঘরের বাইরে না গিয়ে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ থেকে সাশ্রয়ী উপায়ে মোবাইল রিচার্জ করা যাচ্ছে।

প্রিয়জনদের থেকে দূরে থেকেও মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ঘনিষ্টভাবে সংযুক্ত থাকা যাচ্ছে যে কারও সঙ্গে। এতে শারীরিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে, পাশাপাশি মরণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সামান্য হলেও ভূমিকা রাখা যাচ্ছে।

এছাড়া ‘নগদ’-এর মাধ্যমে যেকোনো মোবাইল ফোনে রিচার্জ করে ক্যাশব্যাকসহ আকর্ষণীয় ডিসকাউন্ট নেওয়ার সুযোগ তো রয়েছেই।

Banglabid

সম্প্রতি দেশের দ্বিতীয় গ্রাহক সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি ‘দেশি নগদ-এ বেশি লাভ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে, যেখানে সকল মোবাইল ফোনে রিচার্জকে সহজ ও সাশ্রয়ী করতে আরো গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ‘নগদ’-এর মাধ্যমে যেকোনো ডিজিটাল সেবা সেরা অফারসহ ঘরে থেকেই পাচ্ছেন গ্রাহক। ডিজিটাল পদ্ধতিতে ‘নগদ’-এর অ্যাকউন্ট খোলা থেকে শুরু করে, সহজেই ব্যাংক থেকে ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনা, বাড়তি খরচ ছাড়া সেন্ড মানি করা, অনলাইনে কেনাকাটায় শর্তহীন বিল পরিশোধ, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, ব্রডব্যান্ডসহ সকল পরিষেবার বিল ফ্রি প্রদান করা যাচ্ছে, যা কঠোর বিধিনিষেধের এই সময়ে হাতের মুঠোয় সেবা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাছাড়া বিভিন্ন দাতব্য সংস্থায় অনুদান প্রদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ এবং কোভিড টেস্টের ফি দেওয়াসহ অসংখ্য সেবা সহজেই ‘নগদ’ থেকে নিচ্ছেন গ্রাহক। ‘নগদ’-এর এমন বিস্তৃত সেবার কারণে করোনা সংক্রমণ ঝুঁকি কিছুটা হলেও কম।

Reneta

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনকে সহজ করতে শুরু থেকেই ‘নগদ’ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঘরে থেকে যেন মানুষ সব সেবা হাতের মুঠোয় পায় সেটি বিবেচনায় নিয়েই ‘নগদ’ থেকে মোবাইল রিচার্জ সবচেয়ে সহজ ও সাশ্রয়ী করা হয়েছে। আমাদের প্রচেষ্টা শারীরিকভাবে দূরে রেখেও মানুষকে সংযুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। ‘নগদ’-এর অন্যান্য আরো অনেক সেবা গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন ও সেবা গ্রহণকে স্বস্তিদায়ক করেছে।

‘নগদ’-এর মাধ্যমে মোবাইল রিচার্জের পদ্ধতি
‘নগদ’ অ্যাকাউন্ট থেকে মোবাইলে রিচার্জ করা খুবই সহজ। দুইভাবে ‘নগদ’ থেকে সহজেই মোবাইল রিচার্জ করা যায়। ‘নগদ’ অ্যাপের মাধ্যমে এবং *১৬৭# ডায়াল করে। ‘নগদ’ অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে মোবাইল রিচার্জ অপশনে ঢুকতে হবে। এরপর সেখানে প্রাপক লেখা অংশে যে মোবাইলে নাম্বারে রিচার্জ করতে চান সেটি যুক্ত করে মোবাইল অপারেটর (অর্থাৎ গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটক) বাছাই করতে হবে। পরের ধাপে রিচার্জের পরিমাণ লিখে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

তবে এই পর্যায়ে গ্রাহক চাইলে মোবাইল রিচার্জ না করে ‘নগদ’ অ্যাপ থেকে যেকোনো অপারেটরের ডেটা, মিনিট বা বিভিন্ন মেয়াদের বান্ডেল প্যাকেজও কিনতে পারেন। সেক্ষেত্রে যখন পরিমাণ লেখার অপশন আসবে তখন পাশেই ভয়েস, ইন্টারনেট বা বান্ডেল লেখা তিনটি অপশন থেকে প্রয়োজন ও পছন্দ অনুসারে অফার বেছে নিতে পারেন গ্রাহক। শেষে চার ডিজিটের পিন প্রদানের মাধ্যমে ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

যারা অ্যাপ ব্যবহার করেন না তারা মোবাইলের কিপ্যাডে *১৬৭# ডায়াল করে আটটি মেন্যু পাবেন। সেখানে তিন নম্বর মেন্যুতে থাকা মোবাইল রিচার্জ বেছে নিলে পাঁচটি মোবাইল অপারেটরের নাম আসবে। পছন্দের অপারেটর বাছাই করার পর টাকার পরিমাণ লিখে শেষ ধাপে ‘নগদ’ অ্যাকাউন্টের চার ডিজিটের পিন দিতে হবে। তবেই মোবাইল রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদমোবাইল রিচার্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT