চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে থাকার ঈদের সাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ন ২৩, মে ২০২০
লাইফস্টাইল
A A

এবারের ঈদটা একটু আলাদা। প্রতি বছরের মতো কোথাও যাওয়ার তাড়া নেই। অনেকের নতুন পোশাক কেনার সুযোগও হয়নি। তবুও ঈদ তো ঈদই। খুশির এই দিনে মন খারাপ করে থাকার কোনো মানে নেই।

করোনার কারণে এবারের ঈদ সাদামাটা। তবুও সাজলে মন ভালো থাকে। তাই ঈদের দিনটিতে পরিপাটি হয়ে থাকতে পারেন। যেহেতু ঘরেই থাকা হবে, তাই খুব বেশি মেকআপ করার প্রয়োজন নেই। নো মেকআপ লুকই এবারের ঈদের ট্রেন্ড। সামান্য ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার দিয়ে শুধু ফেস পাউডারেই হতে পারে সকালের বেইস। রোদে যাওয়া হবে না, তাই সানস্ক্রিনের প্রয়োজন নেই। তবে যদি সেজে ছাদে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

ঈদের দিন গরম থাকার সম্ভাবনাই বেশি। তাই ঈদের সকালের জন্য বেছে নিতে হবে হালকা পাতলা সুতি কাপড়ের পোশাক। যদি কেনাকাটা না করে থাকেন (অনলাইনে অনেকেই কেনাকাটা করেছেন), তাহলে আলমারি থেকে প্রিয় শাড়িটি বের করে পরতে পারেন। শাড়ির সাথে খোপা করে চুলে গুঁজে দিতে পারেন বারান্দায় ফুটে থাকা কোনো ফুল। আইব্রোটা এঁকে নিতে হবে। হালকা কাজল আর ছোট্ট একটা টিপ দিতে ভুলে গেলে চলবে না। ঠোঁটে ন্যুড শেডের কোনো লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। হালকা গহনা পরতে পারেন। অথবা কানে একটা ঝুমকাই যথেষ্ট।

সালোয়ার কামিজ বা টপসের সাথেও মেকআপ হওয়া চাই হালকা। চুল পনিটেল করে নিলে পোশাকের সাথে ভালো মানাবে। চুল খুলে রাখতে চাইলে কার্ল করে নিতে পারেন নিচের চুলগুলো। কাছে ছোট্ট দুল।

ঈদের দিন রাতেও এবার অতিথিদের আসার তাড়া নেই। তাই বলে তো সাজ বাদ দেয়া যায় না। তাই একটু গাড় রং এর পোশাক বেছে নিতে পারেন রাতে পরার জন্য। সাথে মেকআপে ভারী বেইসের প্রয়োজন নেই এবেলাতেও। চাইলে সিসি ক্রিম ব্যবহার করা যেতে পারে। একটু ব্লাশঅন ব্যবহার করতে পারেন রাতে। লিপস্টিকটা দিন গাড় রঙ এর। তাহলে ভিন্নতা আসবে সাজে।

ভারী করে মাসকারা ব্যাবহার করতে পারেন। আইলাইনার আর কাজল দিন। ইউটিউবে চুলের স্টাইলের টিউটোরিয়াল দেখে সুন্দর কোনো হেয়ারস্টাইল করে নিতে পারেন। এখন শিখে রাখলে পরে কাজে লাগবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ২০২০ঈদের সাজকাজলকোয়ারেন্টাইনলিপস্টিক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT