সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ২ জন আহত হয়। মঙ্গলবার ভোর ৫ টার দিকে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরে এই ঘটনা ঘটে।
দ্বারিয়াপুর নব কুমার ব্রীজের দক্ষিণ পাশে যশোর থেকে ছেড়ে আসা গুড় বাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একটি ঘরের উপর পড়ে । এতে একই পরিবারের তিনজন আবু বক্কর (৩০), স্ত্রী আরদি বেগম (২৬) ও ছেলে সাব্বির (৬) নিহত হন । আহত মজনু ও সৌরভ এর অবস্থা অবনতি হলে দ্রুত বগুড়া মেডিকেল এ পাঠানো হয়।
শাহজাদপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস দুর্ঘটনা স্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে।
সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেন। শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, উপজেলার প্রশাসন থেকে নিহতদের দাফনের জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে ।






