চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি। এবার নিজ ভূমেও পরবাসী অস্ট্রেলিয়া। এতদিন সফরকারী দলকে সিরিজের শুরুতেই পার্থের গরম কড়াইয়ে ফেলে ঝলসে দেয়ার ব্যবস্থা করত তারা। কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে গতি ও বাউন্সে ভরা পার্থের ২২ গজে নিজেরাই ঝলসে গেছে রোববার।

স্মিথ-ওয়ার্নাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া নড়বড়েই থাকল অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে’তে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়ে সফরের শুরুটা দুর্দান্তভাবে করেছে প্রোটিয়ারা।

পিচের সম্ভাব্য চরিত্র আঁচ করতে পেরে টসে জিতে সাউথ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়াকেই। নতুন অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ৩৮.১ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩৪ রান করেছেন পেসার নাথান কোল্টার-নাইল। ৩৩ করেন নতুন ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।

পালা করে উইকেট নেন তিন প্রোটিয়া পেসার। স্টেইন-এনগিদিদের দারুণ সঙ্গ দেন স্পিনার ইমরান তাহিরও। তিন উইকেট নিয়ে সফল বোলার আন্দিলে ফেলুকোয়ও। স্টেইন-এনগিদি নেন দুটি করে উইকেট। তাহিরের ঝুলিতেও যায় ২ উইকেট।

জবাবে ২৯.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলে জিতে যায় সাউথ আফ্রিকা। দুই ওপেনার কুইন্টন ডি’কক ও রেজা হেনড্রিকস জয়ের ভিত গড়ে দেন। ওপেনিং জুটিতে দুজনের তোলেন ৯৪ রান। তবে কেউই হাফসেঞ্চুরি পাননি।

ডি’কক ৪৭, আর হেনড্রিকস করেন ৪৪ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ রান করে এইডেন মার্করামও উল্লেখযোগ্য অবদান রাখেন।

Reneta

অজিদের হয়ে প্রোটিয়াদের তিনটিই উইকেটই নেন মার্কাস স্টয়নিস।

ম্যাচসেরা হয়েছেন দীর্ঘদিন পর সাউথ আফ্রিকা দলে ফেরা পেসার ডেল স্টেইন। দু’দলের পরের ম্যাচ হবে ৯ নভেম্বর, অ্যাডিলেডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT